-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলওয়ামা হামলার পর জঙ্গি সংগঠনে নাম লেখানোর হিড়িক বেড়েছে কাশ্মীর যুবকদের মধ্যে

- August 30, 2020

নয়া দিল্লীঃ জঙ্গি সংগঠনের ফান্ডিংয়ের বিরুদ্ধে কড়া নজর রাখা আন্তর্জাতিক সংস্থার (FATF) কোপ আর উপত্যকায় সেনার জবরদস্ত অ্যাকশনের পড়ে জম্মু কাশ্মীরে পাক সেনার কুকীর্তি জারি আছে। পাকিস্তানি (Pakistan) এজেন্সির মদতে এক বছরে জঙ্গি সংগঠন জইশ-এ-মোহাম্মদ (Jaish-e-Mohammed) কাশ্মীরে ৪৫ জন যুবককে নিজেদের সংগঠনে যুক্ত করেছে। সুরক্ষা এজেন্সি গুলোর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর দক্ষিণ কাশ্মীর থেকে যুবকদের গায়েব হয়ে যাওয়ার ঘটনা বেশি করে সামনে এসেছে।

এই মামলার সাথে যুক্ত উচ্চ পদস্থ আধিকারিক অনুযায়ী, দুই বছরে ৮০ জনের বেশি যুবক গায়েব হয়েছে। আর তাঁদের মধ্যে বেশিরভাগই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছে, আর তাঁদের ট্রেনিং আলাদা আলাদা স্তরে চলছে। সুত্র থেকে জানা যায় যে, পুলওয়ামা হামলার মূল জঙ্গি আদিল ডারকে বুরহান ওয়ানির মতো শহীদ বানিয়ে যুবকদের জঙ্গি খাতায় নাম লেখাতে উদ্বুদ্ধ করছে পাকিস্তান।

সুত্র অনুযায়ী, ২০১৯ এর আগস্টে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর উপত্যকার জঙ্গি সংগঠন গুলো নাশকতার অনেক খতরনাক ষড়যন্ত্র করেছিল। যদিও, সুরক্ষা এজেন্সি-সেনা আর কাশ্মীর পুলিশের লাগাতার চলতে থাকা অভিযানে একের পর এক জঙ্গি প্রাণ হারানোর ফলে পাকিস্তান তাঁদের এই প্রচেষ্টায় সফল হতে পারছে না।

কিন্তু ২০১৯ এর পুলওয়ামা হামলার পর কাশ্মীরের দূর-দূরান্তের এলাকা গুলো থেকে জঙ্গি সংগঠনে নাম লেখানর জন্য যুবকদের মধ্যে হিড়িকটা একটু বেশিই জেগেছে। তবে ভারতীয় সেনা এনকাউন্টারের সময় শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে জঙ্গিদের মা-বাবাকে ডেকে তাঁদের আত্মসমর্পণ করার আবেদনও করে। কিন্তু এই মামলায় তেমন কোন সফলতা হাসিল করে নি সেনা।

The post পুলওয়ামা হামলার পর জঙ্গি সংগঠনে নাম লেখানোর হিড়িক বেড়েছে কাশ্মীর যুবকদের মধ্যে first appeared on India Rag.



from India Rag https://ift.tt/31DAQyd
Bengali News
 

Start typing and press Enter to search