গুজরাট ATS পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করেছে। ২০০৬ সালে আমেদাবাদের কালুপুর রেলস্টেশনে হওয়া বিস্ফোরণে অভিযুক্ত অপরাধীকে বাংলাদেশ সীমান্তবর্তী এক গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। কালুপুর রেলস্টেশনে হওয়া বিস্ফোরণে অভিযুক্ত আব্দুল রাজা গাজী ১৪ বছর ধরে পলাতক ছিল বলে জানা গেছে।
গুজরাট ATS এর এসপি ইমতিয়াজ শেখ বলেছেন, আমাদের ATS এর একটা টিম পশ্চিবঙ্গ পুলিশের সাহায্যে আব্দুল রাজা গাজীকে গ্রেফতার করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বসিরহাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ইমতিয়াজ শেখ। আব্দুল রাজা গাজী লস্কর-ই- তৈয়বার সক্রিয় সদস্য বলে জানা গেছে।
আব্দুল রজা গাজী বিস্ফোরণের মূল অভিযুক্তকে নিজের কাছে লুকিয়ে থাকার ব্যাবস্থা করেছিল। ATS এর অনুযায়ী, অভিযুক্ত লস্কর-ই- তৈয়বার সদস্য জুলফিকার কাগজি এবং আবু জুন্দালকে শরণ দিয়েছিল।
Gujarat: Another accused of 2006 Ahmedabad blast case arrested by Gujarat ATS.
Imtiaz Sheikh, SP, ATS Gujarat said, "Abdul Raza Gazi was arrested from Bashirghat near Bangladesh border with help of West Bengal Police. He is associated with LeT & he gave shelter to main accused." pic.twitter.com/jju9VENuF5— ANI (@ANI) August 20, 2020
বিস্ফোরণের পর দুজনকে বাংলাদেশ সীমা পর করতেও অভিযুক্ত সাহায্য করেছিল বলে ATS জানিয়েছে। বাংলাদেশ যাওয়ার পর মূল অভিযুক্তরা সেখান থেকে পাকিস্তানে পলায়ন করে। জানিয়ে দি, এই ঘটনায় ৫ জন অন্য অভিযুক্তকে আগে গ্রেফতার করা হয়েছে।
The post বাংলাদেশ বর্ডার থেকে আব্দুল রাজাকে গ্রেফতার করল গুজরাট ATS, আমেদাবাদ বিস্ফোরনকাণ্ডে জড়িত ছিল কুখ্যাত অপরাধী first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3gdLPmd
Bengali News