-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীনের কোম্পানির ফলে লাভ হচ্ছে ভারতের, তাই ViVo-এর সাথে চুক্তি বাতিল করার প্রশ্নই ওঠেনা! জানালো BCCI

- June 18, 2020

নয়া দিল্লীঃ একদিকে গোটা ভারতে (India) যখন চীনের (China) সামগ্রী বহিষ্কার করার দাবি জোরালো হচ্ছে তখন আরেকদিকে বিসিসিআই (BCCI) পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে যে, IPL এর স্পনসর ViVo-এর সাথে তাঁরা চুক্তি বাতিল করবে না। BCCI জানিয়েছে যে, আগামী মরশুমের জন্য তাঁরা অন্য ভাবনা চিন্তা নিতে পারে, কিন্তু বর্তমান সময়ে আইপিএল এর স্পনসর ভিভোর সাথে তাঁরা চুক্তি বাতিল করবে না। এর সাথে সাথে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন যে, আইপিএলে চীনের কোম্পানি থেকে আসা পয়সার ফলে ভারতের লাভ হচ্ছে, চীনের না।

লাদাখের গালওয়ান উপত্যকায় হওয়া দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা নিয়ে গোটা দেশে চীন বিরোধী হাওয়া মজবুত হচ্ছে। চার দশকের বেশি সময়ের পর ভারত-চীন সীমান্তে অশান্তি ছড়িয়েছে আর এই অশান্তিতে ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন এবং চীনের ৪৩ জন জওয়ান নিকেশ হয়েছে। আর এরপরই গোটা দেশ থেকে চীনের পণ্য বহিষ্কার করার দাবি আরও জোরালো হয়েছে। অরুণ ধুমল জানিয়েছেন যে, আইপিএল এর মতো ভারতীয় টুর্নামেন্টে চীনের কোম্পানি দ্বারা স্পনসর করলে ভারতেরই লাভ হয়। BCCI ভিভোর থেকে বছরে ৪৪০ কোটি টাকা নেয়, আর এই চুক্তি ২০২২ এ শেষ হবে।

ধুমল বলেন, ‘আবেগের কথা বললে যুক্তি পিছিয়ে পড়বে। আমাদের বুঝতে হবে যে চীনের স্বার্থের জন্য চীনের কোম্পানির সহযোগিতার কথা হচ্ছে, না ভারতের স্বার্থের জন্য চীনের কোম্পানির সাহায্য নেওয়া হচ্ছে।” উনি বলেন, ‘যখন আমরা ভারতে চীনের কোম্পানির সামগ্রী বিক্রি করার অনুমতি দিচ্ছি, তখন তাঁরা যেই পয়সা ভারতীয় গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে সেখান থেকে কিছু পয়সা BCCI কে দিচ্ছে। আর বোর্ড ভারত সরকারকে ৪২ শতাংশ কর দিচ্ছে। আর এতে ভারতের লাভ হচ্ছে, চীনের না”

গত বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত মোবাইল কোম্পানি OPPO ভারতীয় দলের স্পনসর ছিল, কিন্তু এরপর ব্যাঙ্গালুরুর শিক্ষা প্রতিষ্ঠান বাইজু চীনের কোম্পানির জায়গা নিয়ে নেয়। ধুমল বলেন, আমি চীনের সামগ্রীর উপর নির্ভর কম হওয়ার পক্ষে আছি, কিন্তু যতদিন তাদের ভারতে ব্যবস্যা করার অনুমতি দেওয়া হচ্ছে ততদিন IPL এর মতো ভারতীয় ব্র্যান্ডে তাদের থেকে স্পনসরশিপ নেওয়ায় কোন সমস্যা নেই।



from India Rag https://ift.tt/2Nch1G9
Bengali News
 

Start typing and press Enter to search