পুরো বিশ্বে ভাইরাস ছড়ানোর পর চীন যে উপদ্রব শুরু করেছে তাতে ভারতের জনগণ ব্যাপক আক্রোশিত হয়েছে। দেশজুড়ে চীনের উপর কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে। বাংলা থেকে গুজরাট, জম্মু থেকে কন্যাকুমারী সব স্থানে চীনা পণ্যের বয়কট চরমে পৌঁছেছে।
চীন ভারতের সদাজাগ্রত রক্ষক তথা ভারতীয় সেনার উপর আক্রমন করে সমস্ত সীমা অতিক্রম করেছে। এখন পরিস্থিতি এমন যে ভারত সরকার পর্যন্ত দৃঢ় সঙ্কল্প নিয়ে চীনের চিকিৎসার কাজ শুরু করেছে। প্ৰথমত জানিয়ে দি, চীন বাইরে থেকে দেখে বৃহৎ মনে হলেও চীন ভেতর থেকে অত্যন্ত দুর্বল।
এখন ভারত সরকার চীনের ইস্যুতে একটা বড়ো পদক্ষেপ নিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ভারত তিব্বতের জন্য নতুন রেডিও স্টেশন শুরু করেছে। প্রসার ভারতী জানিয়েছে, এই রেডিও স্টেশন থেকে তিব্বতের খবর ইত্যাদি জানানো হবে।
Listen to All India Radio's Tibetan World Service for authentic news and programmes for and from Tibet. @AkashvaniAIR pic.twitter.com/JMFp8wypKo
— Prasar Bharati (@prasarbharati) June 17, 2020
https://platform.twitter.com/widgets.js
ভারতের ইঙ্গিত স্পষ্ট যে, তিব্বতের একটা স্বাধীন দেশ হিসেবে প্রকাশ পাওয়া উচিত। তিব্বত প্রাচীনকাল থেকেই স্বাধীন ও ভারতের প্রতিবেশী দেশ হিসেবে প্রকাশ পেত। কিন্তু পরে চীন অবৈধভাবে তিব্বতের উপর কবজা জমিয়ে বসে পড়েছে। ভারত কূটনৈতিক দিক থেকে চীনকে ঝটকা দিয়ে তিব্বতের স্বাধীনতার জন্য জোর দিতে প্রয়াস করছে।
from India Rag https://ift.tt/30SRaen
Bengali News