-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমরা কাউকে উস্কাই না, আর কেউ উস্কালে ছাড়ি না! চীনকে কড়া হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

- June 17, 2020

নয়া দিল্লীঃ গালওয়ান ভ্যালিতে ভারতীয় জওয়ানদের শহীদ হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, জওয়ানদের বলিদান ব্যর্থ যাবে না। উস্কানি দিলে যোগ্য জবাব দেওয়ার হবে। ভারত শান্তি চায়। আমরা কাউকে উস্কাই না, কিন্তু আমরা জানি কি করে জবাব দিতে হয়। প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত শান্তি চায়, বীরতা আমাদের দেশের চরিত্রের অংশ। আমাদের জওয়ান মারতে-মারতে শহীদ হয়েছেন, জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। কোন দেশ যেন বিভ্রান্তিতে না থাকে, আমরা কিন্তু যোগ্য জবাব দিতে পারি ভালো করেই। আমরা কাউকে উস্কাই না, আর উস্কালে ছাড়ি না।

https://platform.twitter.com/widgets.js

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত অখণ্ডতার সাথে সমঝোতা করবে না। আজ করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সাথে হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলেন। এর সাথে সাথে মুখ্যমন্ত্রীদের সাথে শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দুই মিনিটের নীরবতা পালন করেন।

আপনাদের জানিয়ে দিই, ভারত (India) আর চীনের (China) মধ্যে লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় হওয়া খুনি সংঘর্ষে ভারৎ এবং চীন দুই দেশরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘর্ষে চীনের ইউনিটের কমান্ডিং অফিসারও ভারতের পাল্টা হানায় খতম হয়েছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, দুই দেশের সংঘর্ষে মৃত চীনের সেনার জওয়ানদের মধ্যে চীনের কমান্ডিং অফিসারও আছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, LAC তে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে চীনের ৪৩ জন সেনা খতম হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের সংঘর্ষে চীনের বেশি ক্ষতি হয়েছে। রিপোর্টে জানা গেছে যে ১৫-১৬ জুনের রাতে হওয়া এই সংঘর্ষে চীন বড়সড় ক্ষতির সন্মুখিন হয়েছে। ভারতের যেই সেনা জওয়ানরা এই সংঘর্ষে লিপ্ত ছিলেন, তাঁরা চীনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানান। এমনকি আমেরিকার মিডিয়াও জানাচ্ছে যে চীনের কমপক্ষে ৩৫ জন সেনে ভারতের হামলায় প্রাণ হারিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চীনের মৃত আর আহত সেনাদের সংখ্যা বলা খুবই মুশকিল। এই সংখ্যা ৬০ ও ছাড়াতে পারে। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে চীন। তবে চীন এটা স্বীকার করেছে যে, ভারতের সাথে হওয়া সংঘর্ষে তাদের অনেক ক্ষতি হয়েছে।

চীন অভিযোগ করে বলেছে যে, ভারতীয় সেনা অবৈধ ভাবে দুবার সীমান্ত অতিক্রম করে চীনের সেনার উপর হামলা করেছে। চীনের বিদেশ মন্ত্রালয় জানিয়েছে যে, ভারতের কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, চীনের বিদেশ মন্ত্রালয়ও চীন সেনার মৃত্যু নিয়ে কোন আধিকারিক বয়ান দেয়নি।



from India Rag https://ift.tt/30Pruzr
Bengali News
 

Start typing and press Enter to search