-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিখারী পাকিস্তান: SAARC দেশের ফান্ডে ১ আনা না দিয়েই আর্থিক সাহায্য চাইল ইমরান সরকার

- April 18, 2020


পাকিস্তান দেশ যে চিরকালের নির্লজ্জ তা বিশ্বের কারোর থেকে লুকিয়ে নেই। জিহাদের নামে তৈরি পাকিস্তান মূলত ভারতবর্ষের একটা অংশ। তবে পাকিস্তান এখন সুযোগ পেলেই ভারতকে ছুরি মারে অন্যদিকে অসহায় হয়ে পড়লে ভিখারির মতো সাহায্য খুঁজে। এখন যখন বিশ্বজুড়ে করোনা মহামারি তখন আরো একবার পাকিস্তান ভিক্ষা চাইতে খোলাখুলি SAARC দেশগুলির সামনে হাত পেতেছে।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদী সহ বাকি SAARC দেশগুলির নেতারা ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন। সেখানে করোনার বিরুদ্ধে লড়াই করতে একটা ফান্ড গঠন করা হয়েছিল। সেখানে ভারত ১০ মিলিয়ন ডলার অর্থ দিয়ে ফান্ডকে মজবুত করার ভিত গড়েছিল। ভারতের পর শ্রীলঙ্কার, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ অর্থ দান করেছিল। তবে একমাত্র পাকিস্তান দেশ কোনো অর্থ প্ৰদান করেনি।

https://platform.twitter.com/widgets.js

তবে পাকিস্তান এখন ফান্ড থেকে টাকা ভিক্ষা চেয়েছে। পাকিস্তান ১কানা কড়ি প্রদান না করেই ফান্ড থেকে ৩ মিলিয়ন ডলার অর্থ সাহায্য চেয়েছে। SAARC এর ফান্ডে ভারত ছাড়া শ্রীলঙ্কা ৫ মিলিয়ন ডলার, বাংলাদেশ ১.৫ মিলিয়ন ডলার, আফগানিস্তান ১ মিলিয়ন ডলার প্ৰদান করেছিল। ভুটান ও মালদ্বীপও কিছু কিছু অর্থ সাহায্য করেছিল। তবে পাকিস্তান ১ আনাও প্রদান করেনি।

জানিয়ে দি, SAARC হল অখন্ড ভারতের সাংগঠনিক রূপ। দক্ষিণ এশিয়ার সেই দেশগুলি নিয়ে এই সংগঠন যেগুলি এক সময় একসাথে ছিল। বহুক্ষেত্রে যখন বিপদের সময় আসন্ন হয় বা উন্নয়নের সূত্রে যোগাযোগ অতি আবশ্যক হয়ে পড়ে তখন এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এখন করোনা পরিস্থিতিতে আবার যখন দেশগুলি ফান্ড জমা করেছে তখন পাকিস্তান নিজের অবদান শুন্য রেখেছে এবং বাকি দেশের টাকা ভিক্ষা চাইতে শুরু করেছে।



from India Rag https://ift.tt/2xCt1MY
Bengali News
 

Start typing and press Enter to search