বিনা যুদ্ধে বিশ্বজয়ের স্বপ্ন দেখা চীনের চালাকি।সমস্ত দেশ ধরে ফেলেছে। এর মধ্যে ভারতের ক্ষতি করতে গিয়ে চীন আরো একটা বড়ো ঝটকা পেয়েছে। আসলে চীন লং মার্চ নামক এক রকেটের বড়ো প্রজেক্টের উপর কাজ করছিল। চীনের উদেশ্য ছিল ভারতের বাজার দখল করা। আসলে ভারতের ISRO অনেক কম বাজেটে অন্য দেশের উপগ্রহ মহাকাশে পৌঁছে দেয়। এখান থেকে ভারত মোটা মুনাফা অর্জন করে। চীনের উদেশ্য ছিল ওই বাজার দখল করা।

ভারত একসাথে অনেকগুলি উপগ্রহ মহাকাশে পৌঁছে অনেক রেকর্ড তৈরি করেছে। চীন লং মার্চ রকেটের সাহায্যে সেই দিকে এগোনোর কাজে নেমেছিল। তবে গতকাল ইন্দোনেশিয়ার একটা উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিতে গিয়ে চীনের রকেট পুরোপুরি ক্র্যাশ করে যায়। ফলে চীন এখন প্রবল ক্ষতির মুখোমুখি হয়েছে। এর আগে প্রথমবার যখন এই রকেট ভেঙ্গে গিয়েছিল, তখন সেটি চীনের উপগ্রহ নিয়েই যাচ্ছিল। কিন্তু এবার এই রকেট ইন্দোনেশিয়ার উপগ্রহ নিয়ে যাচ্ছিল।
চীন চেয়েছিল এই হেভি ওয়েট রকেটের মাধ্যমে বিশ্বের প্রায় সব দেশের উপগ্রহ মহাকাশে পাঠাতে। যাতে করে তা অনেক মুনফা লাভ হয়। এইভাবে চীন পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেস্টা করেছিল ও ভারতের ক্ষতি করে ইসরোর কনট্রাক্ট নিয়ে নিতে চেয়েছিল।
চীন যে রকেট বানিয়েছিল, তা অন্য দেশের ফর্মুলা চুরি করে বানিয়েছিল বলেও অভিযোগ রয়েছে। আমেরিকা চীনের উপর নিষেধাজ্ঞা জারী করেছিল, যে আমেরিকার উপগ্রহ চীনের কোম্পানির দ্বারা নির্মিত রকেটে মহাকাশে পাঠাবে না। আমেরিকার উপগ্রহ সাধারণত নাসা বা ভারতের তৈরি রকেট মারফত মহাকাশে পাঠায়।
ইন্দোনেশিয়া তাঁদের ব্যায়বহুল উপগ্রহ চীনের উপর ভরসা করে তাঁদের রকেট মারফত মহাকাশে পাঠাতে চেয়েছিল। কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়ার সেই আশা সম্পূর্ণ ভেঙ্গে গেছে। এমনিতেই ইন্দোনেশিয়ার মতো দেশ উপগ্রহ পাঠাতে ভারতের উপরেই নির্ভরশীল। তবে ইন্দোনেশিয়াকে ভুল বুঝিয়ে চীন তাঁদের উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য রাজি করিয়েছিল।
from India Rag https://ift.tt/3edaS97
Bengali News