-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এবার দিল্লীর জনগণের মনে পড়ছে যোগী বাবাকে! বললো- যোগী থাকলে সব জব্দ হয়ে যেত, ভাইরাল ভিডিও

- February 25, 2020

দিল্লীতে (Delhi) বিধানসভা নির্বাচনে রাজধানীর জনতা কেজরিওয়ালকে বেছে নিয়েছে। তবে হটাৎ করেই দিল্লীবাসী রাজধানীতে যোগী আদিত্যনাথের মতো (Yogi Adityanath) নেতার অভাব অনুভব করছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে বিজেপির একজন ফায়ারব্যান্ড নেতা। নিজের স্পষ্ট বক্তব্য ও স্পষ্ট কাজের জন্য পুরো দেশে ব্যাপকহারে খ্যাতি অর্জন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দাঙ্গা ফ্যাসাদ হোক, হিন্দুদের উপর কট্টরপন্থীদের উপদ্রব হোক, সবক্ষেত্রেই যোগী আদিত্যনাথ জনগনের প্রিয় নেতা। আর এখন উত্তরপূর্ব দিল্লীতে ব্যাপক দাঙ্গার পর সেখনের জনতাও মুখেও যোগীর প্রশংসা।

আসলে দিল্লীর দাঙ্গায় এখনও অবধি ১৭ জনের প্রাণ গেছে।দিল্লীর সাধারণ জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে দিল্লী থেকে এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা তার মনের কথা খুলে বলেছেন।ভিডিওতে দেখা যাচ্ছে দিল্লীর জনতা রতন লালের ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং এক মহিলা বলছেন- “উত্তরপ্রদেশে মুসলিমদের এত সংখ্যা কিন্তু কেউ টু আওয়াজ করে না। কিন্তু দিল্লীতে শাহীনবাগকে নিজের বাবার ঘর বানিয়ে রেখে দিয়েছে। যোগী থাকলে পাথর উঠানোর সাহস কেউ পেত না”

https://platform.twitter.com/widgets.js

দিল্লীর এই মহিলার বক্তব্যকে উপস্থিত বাকি জনতাও সমর্থন জানিয়েছে। আসলে CAA এর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিরোধের নামে মুসলিম সম্প্রদায়ের লোকজন আন্দোলন শুরু করেছিল। কিন্তু ট্রাম্প ভারতে আসতেই কট্টরপন্থীরা উপদ্রব শুরু করে।

আর এখন দিল্লীতে পরিস্থিতি উত্তপ্ত দেখে সাধারণ জনতা যোগী আদিত্যনাথকে নিজের নেতা হিসেবে পেতে চাইছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেভাবে দাঙ্গা নিয়ন্ত্রণ করেছেন তা মানুষজনের মনকে আকর্ষিত করেছে তা মহিলার কথা থেকেই স্পষ্ট। মহিলা কিভাবে যোগী আদিত্যনাথকে নিজের নেতা হিসেবে পেতে চাইছেন তা উপরের ভিডিওতে দেখুন।



from India Rag https://ift.tt/39ZMwwy
Bengali News
 

Start typing and press Enter to search