-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আবার ঝটকা খেল মেহবুবা মুফতি, পিডিপি এর বড় নেতারা জয়েন করলো বিজেপি

- August 26, 2019

জম্মু কাশ্মীরের বিধান পরিষদ এর সভাপতি হাজি আনায়ত আলী সমেত কারগিলের কয়েকজন প্রধান নেতা সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁরা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর গজেন্দ্র সিং এর উপস্থিতিতে বিজেপির সদস্যতা গ্রহণ করেন। হাজি আনায়ত আলী ছাড়া লাদাখ স্বায়ত্তশাসি পার্শ্ববর্তী উন্নয়ন কাউন্সিলর, কার্গিল এর কার্যকারী কাউন্সিলর আলী হাসান আর ছয়জন অন্যান্য নেতা বিজেপির কার্যকারী সভাপতি জগত প্রকাশ নাড্ডা এর সাথে সাক্ষাৎ করে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়া আনায়াত আলী সমেত বেশিরভাগ নেতাই পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) এর সদস্য।

পিডিপি থেকে বিজেপিতে যোগ দেওয়া সদস্যদের স্বাগত জানিয়ে লাদাখের বিজেপি সাংসদ জাময়েন সেরিং নামগয়াল বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে এবং লাদাখ কে আলাদা করে দুটি কেন্দ্র শাসিত রাজ্য বানানোর জন্য কার্গিল জেলা সমেত গোটা রাজ্যে খুশির হাওয়া বইছে।

হাজি আনায়ত আলী সংবাদ মাধ্যমকে জানান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা কার্গিলের মানুষেরা লাদাখের জন্য কেন্দ্র শাসিত রাজ্যের দাবি না করলেও, গেই ঘোষণার পর সবাই খুশি আছে। কারণ এবার থেকে কেন্দ্র সোজাসুজি লাদাখের সমস্যা গুলো দেখবে, আর সেগুলোর সমাধান করবে। এবার লাদাখ উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে, যেটা বিগত ৭০ বছরে হয়নি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দলে যোগ দেওয়া মোহসিন আলী, জাহির হুসেইন বাবর, কাচো গুলজার হুসেইন, আসদুল্লাহ মুনশি, মোহম্মদ ইব্রাহিম আর তাশি সেরিং এর নাম জানানো হয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LcA6a5
Bengali News
 

Start typing and press Enter to search