-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সারদা মামলায় গ্রেফতার হতে পারেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! জেরার জন্য ডেকে পাঠালো সিবিআই

- August 16, 2019

সারদা মামলায় কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কয়েকশ কোটি টাকার এই আর্থিক তছরুপ কাণ্ডে বারবার নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের। এমনকি শুধু শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রী না, নাম জড়িয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ আইপিএস অফিসার রাজীব কুমারেরও। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনার বাড়িতে সিবিআই এর কর্তারা গেলে কি পরিণতি হয়েছিল, সেটা কম বেশি আমরা সবাই জানি।

এরপর সিবিআই এর থেকে রাজীব কুমারকে বাঁচাতে ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শেষে সুপ্রিম কোর্ট থেকে আদেশ দেওয়া হয় যে, রাজীব কুমারকে সিবিআই এর সামনে হাজিরা দিতেই হবে। রাজীব কুমার এখন অতীত। এখন সারদা মামলা নতুন করে নাম জড়াল তৃণমূলের মহাসচিব তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর। আজ সিবিআই থেকে ওনাকে তলব করা হয়েছে বলে খবর।

সিবিআই এর সুত্র অনুযায়ী, রাজ্যের শিক্ষা মন্ত্রী অথা তৃণমূলের মহাসচিবকে আজই সিবিআই এর অফিসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ ও অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রে খবর। প্রসঙ্গত, জাগো বাংলার সমস্ত খুঁটিনাটি লেনদেন সংক্রান্ত তথ্য পেতে এবছরের জানুয়ারি মাসে তোড়জোড় শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সেই প্রসঙ্গে আগেই দিল্লিতে তলব করা হয়েছে জাগো বাংলার প্রকাশক তথা তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে।

এমাসের ৯ তারিখে দিল্লীর সিবিআই অফিসে হাজিরা দেন ডেরেক ওব্রায়েন। সারদার টাকা কি করে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার অ্যাকাউন্টে ঢুকল, সেই নিয়ে ওনাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। উল্লেখ্য, এর আগে জাগো বাংলা সংক্রান্ত তথ্য জানার জন্য জাগো বাংলার সম্পাদক তথা তৃণমূল নেতা সুব্রত বক্সিকে তলব করেছিল সিবিআই। তৃণমূল সুত্রের খবর অনুযায়ী, সিবিআই থেকে কোন চিঠি শিক্ষা মন্ত্রীর কাছে যায়নি বলে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি কিছু পাইনি। যদি ডাকে দলের অনুমোদন নিয়ে জানিয়ে আসব। এটা কোনও ব্যক্তিগত ব্যাপার না।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KN9nAr
Bengali News
 

Start typing and press Enter to search