-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পূর্ব উপরাষ্ট্রপতি হামিদ আনসারী করেছিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, জানালো RAW এর পূর্ব আধিকারিক।

- July 07, 2019


ভারতের পূর্ব উপরাষ্ট্রপতি হামিদ আনসারী (Mohammad Hamid Ansari) আরো একবার চর্চায় চলে এসেছেন। হামিদ আনসারী এক সময় দেশের বড় সম্মানীয় পদে থাকলেও উনি নিজের বিবৃতির জন্য বার বার মানুষের সমালোচনার শিকার হয়েছেন। ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত নয় এই দাবি করে একবার হামিদ আনসারী সমালোচনার শিকার হয়েছিলেন। শুধু এই নয়, উনি কোনো দিন ভারতের জাতীয় পতাকাকে সেলাম করে সন্মান জানান না বলেও রাইট উইংয়ের তরফ থেকে গুরুতর অভিযোগ উঠেছিল। আর এখন আবার দেশের পূর্ব উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর উপর গম্ভীর অভিযোগ সামনে এসেছে। তবে এবারের অভিযোগ কোনো বিচারধারা ব্যাক্তি বা হিন্দুত্ববাদীরা বা রাজনীতিবিদরা করেনি। এবারের অভিযোগ তোলা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা RAW এর  পূর্ব আধিকারিকের দ্বারা।

RAW এর পূর্ব আধিকারিকদের দ্বারা হামিদ আনসারীর উপর তদন্ত চালানোর দাবি তোলা হয়েছে। হামিদ আনসারী RAW এর অপারেশনকে ক্ষতিগ্রস্ত করেছিলেন বলে অভিযোগ সামনে এসেছে। ১৯৯০ সালে হামিদ আনসারী ইরানের রাজধানী তেহরানে ভারতের রাজদূত হিসেবে নিযুক্ত ছিলেন। সেখানে নিযুক্ত থাকাকালীন হামিদ আনসারী পুরো জোর দিয়ে দেশের হিতের বিরুদ্ধে কাজ করেছিলেন বলে RAW এর পূর্ব আধিকারিকদের দাবি। হামিদ আনসারী RAW এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন এমন অভিযোগও সামনে আসছে। ইরানে কাশ্মীরি যুবকদের গতিবিধির উপর RAW নজর রাখছিল। কিন্তু সেই সময়েও হামিদ আনসারী কাজে বাধা প্রদান করেন।

RAW এর পূর্ব আধিকারিকরা আগস্ট ২০১৭ সালে প্রধানমন্ত্রী মোদীর কাছে হামিদ আনসারীর উপর তদন্ত করার দাবি জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনও কোনো।পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি।  অভিযোগকারী আধিকারিকদের মধ্যে একজন NK Sood সম্প্রতি হামিদ আনসারী দ্বারা চালানো ষড়যন্ত্রকে আরো একবার তুলে ধরেছেন। RAW এর পূর্ব আধিকারিকরা আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফ থেকে যেন শীঘ্রই হামিদ আনসারীর বিরুদ্ধে তদন্ত করা হয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LId38I
Bengali News
 

Start typing and press Enter to search