হিন্দু একতার উপর জোর দিয়ে কেন্দ্রের ক্ষমতায় এসেছে বিজেপি পার্টি। আর এখন সবকা সাথ সবকা বিকাশ শ্লোগান দিয়ে হিন্দুদের সাথে সাথে মুসলিমদের মনকেও জয় করার চেষ্টায় রয়েছে বিজেপির সরকার। তিন তালাক বিল এনে মুসলিম মহিলাদের চেষ্টা করার সাথে মুসলিম ছাত্র ছাত্রীদের জন্যেও বড় উপহার ঘোষণা করেছে মোদী সরকার। এক মাস আগে মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা করেছিল মোদী সরকার। আর এখন আর এক বড় সুখবর মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য সামনে এসেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, কেন্দ্র সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ফ্রীতে যে UPSC কোচিং এর ব্যবস্থা করেছে তাতে আগের বছর বরাদ্দ টাকা ৮ কোটি রাখা হয়েছে। এই বছর বাজেটে বরাদ্দ টাকা বাড়িয়ে ২০ কোটি করা হয়েছে। সরকার IAS, IPS এর মতো গুরুত্বপূর্ণ পদে মুসলিমদের নিযুক্তকরণকে বাড়ানোর জন্য পরিকল্পনা করেছে বলে ধারণা। সরকারের তরফে জানানো হয়েছে তারা মুসলিম ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নতিকরণের প্রচেষ্টা চালাচ্ছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেছেন, আমরা তোষণ ছাড়াই মসুলিম সমাজকে শিক্ষিত করার উপর কাজ করছি।
Modi govt wants more Muslims in IAS & IPS, raises budget for free UPSC coaching
I really appreciate @narendramodi ji @PMOIndia for this. I genuinely believe Muslims need to be well represented both in the bureaucracy & politics of India. It's a must.https://t.co/dAFz3Tfba3
— Zainab Sikander (@zainabsikander) July 5, 2019
সরকার চাই যাতে বেশি সংখ্যক মুসলিম UPSC এর জন্য কোচিং নিতে পারে এমনটাই দাবি করা হয়েছে এক মিডিয়া রিপোর্টে। জানিয়ে দি, IAS, IPS এর মতো গুরুত্বপূর্ণ পদে মুসলিমরা থাকলে দেশের ও সমাজের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়বে এবং নিজেদের মূলধারা সাথে জুড়তে পারবে।একই সাথে সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ টাকাও কিছু পরিমান বৃদ্ধি করা হয়েছে। অবশ্য কেন্দ্র সরকারের এই সিদ্বান্তকে অনেকে মুসলিম তোষণ বলে অভিহিত করেছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2xxKNxv
Bengali News