-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এক একজনকে চারটে করে ডিম দেওয়ার পরেও নষ্ট হয়েছে, উনি সাহায্য চাইলে আমরা লোক পাঠিয়ে দিতামঃ দিলীপ ঘোষ

- July 21, 2019


আজকে তৃণমূলের সভা নিয়ে মমতা ব্যানার্জীকে চরম কটাক্ষ করে দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা ব্যানার্জী এবং তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘আজকের মেগা ফ্লপ শো। হতাশভাবে শেষ হল সার্কাস। বহু তৃণমূল নেতা-কর্মী হতাশ হয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষণ হতাশায় ভরা।” দিলীপ ঘোষ বলেন, ‘হতাশা ঢাকতে সমস্ত দোষ বিজেপি ও দিলীপ ঘোষের উপরে চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।”

দিলীপ ঘোষ দাবি করে বলেন, একুশে জুলাইয়ের সভায় চলতি বছরে সবথেকে কম লোক হয়েছে। মুখ্যমন্ত্রী হতাশায় ভুগছেন, ওনার দল ভেঙে যাচ্ছে। আর সেই হতাশা ঢাকতে বিজেপি আর দিলীপ ঘোষের উপরে দোষ চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দিলীপ ঘোষ বলেন, রেকর্ড কম ভিড় হয়েছে এবছরের ২১ জুলাইয়ের সভায়। কষ্ট করে বছরে একটা প্রোগ্রাম করে তৃণমূল। আর এবার সেটাও ব্যার্থ। এক একজনকে চারটে করে ডিম দেওয়ার পরেও নষ্ট হয়েছে। উনি বললে আমরা লোক পাঠিয়ে দিতাম।

দিলীপ ঘোষ মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন, ‘এক সময় ছিল মমতা ব্যানার্জী বলতেন, ওদের সভায় লোক না হলে আমি কি করব? ওদের বাড়িতে গিয়ে আমি রান্না করে আসব? আর আজ আমি বলছি, আমি তৃণমূল তথা মমতা ব্যানার্জীর সহযোগিতা করব। ওনার সভায় লোক হচ্ছে না, উনি চাইলেই আমরা সাহায্য করব। বিজেপির লোক গিয়ে সভা ভরিয়ে দিত। এখন সিপিএম আর কংগ্রেসের দম নেই, গত ব্রিগেডে সিপিএম আর কংগ্রেস গিয়ে তৃণমূলের মিটিং ভরিয়েছিল।”

দিলীপ ঘোষ বলেন, ‘একমাস ধরে ২১ এ জুলাইয়ের প্রস্তুতি চলছে। এমনকি পুলিশ আর সিভিক ভলান্টিয়ার লোক জোটাতে নেমে পড়েছে রাস্তায়। আমাদের সভায় ডিম ভাত খাওয়াতে হয়নি, এমনকি আমরা ঠিকঠাক জলেরও ব্যাবস্থা করে দিতে পারিনি। লোক আমাদের ভালোবেসে এসেছিল। ভালোবাসাতেই আমাদের সভা ভরে গেছিল।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Y1gEBq
Bengali News
 

Start typing and press Enter to search