হিন্দু উৎসব সামনে এলেই কিছুজনের যেন রাতের ঘুম ভেঙে যায়। কেউ আদালতে গিয়ে বাজি ফাটানোর বিরুদ্ধে আওয়াজ তুলে, কেউ ট্রাফিক জ্যাম নিয়ে পথে নেমে যায়, কেউ আবার অন্য কোনো অভিযোগ নিয়ে সামনে চলে আসে। বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া দীপাবলির সময় বলেছিলেন যে উনার হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি রয়েছে। দীপাবলিতে বাজি, ফটাকা ফাটলে উনার শ্বাসকষ্ট হয় বলে দাবি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দীপাবলিতে বাজি, ফটাকা ইত্যাদি না ব্যাবহার করার জন্য ডাক দিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
নিজেকে হাঁপানির রোগী দাবি করে, দীপাবলির সময় দেশে বাজি, ফটাকা ব্যান করার আওয়াজ তুলেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু এখন প্রিয়াঙ্কা গান্ধীর এমন কর্মকান্ড সামনে এসেছে যা উনার শ্বাসকষ্টের উপর প্রশ্ন তুলেছে। প্রিয়াঙ্কা চোপড়া এজেন্ডা, প্রোপাগান্ডা, হিন্দুদের উপর হিংসা ছড়ান বলে অভিযোগ সামনে এসেছে। কারণ প্রিয়াঙ্কা চোপড়া দীপাবলির সময় নিজেকে হাঁপানির রোগী বললেও এখন উনি ধূমপান করতে ব্যস্ত। প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, “৫ বছর বয়সে আমি জানতে পেরেছিলাম যে আমার আস্থামা, হাঁপানি রয়েছে। আমি ইনহেলার নিয়ন্ত্রণকারীযন্ত্র নিয়ে হাঁপানি দমিয়ে রাখি।”
কিন্তু এখন প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামীর নিকের সাথে ধূমপান করতে ধরা পড়েছে।যে প্রিয়াঙ্কা চোপড়ার শ্বাসকষ্ট ছিল উনি কিভাবে সিগারেট ফুঁকছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া কেন দ্বিচারিতা করেছেন এই নিয়েও প্রশ্নঃ উঠেছে। দাবি, তাহলে কি শুধু হিন্দুদের উৎসবের সময়তেই প্রিয়াঙ্কা চোপড়ার হাঁপানি চলে আসে আর বাকি সময়ে ধূমপান করতে পারেন!
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Z9fQfi
Bengali News