ফের কাটমানি ইস্যুতে চরম চাপে পড়ল তৃণমূল। এর আগে কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য এবং নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠত। এবার সরাসরি তৃণমূলের বিধায়কের বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, আর তৃণমূলের সেই নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীরাই। বিরোধী রাজনৈতিক দল এবং জনতার পর এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূলই। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ল ফাঁসিদেওয়ায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের হাতিরামজোতের তৃণমূল কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক অনন্ত দেব অধিকারী চিকেন প্রসেসিং সেন্টারের জন্য কাটমানি নিয়েছিলেন। আর এই অভিযোগ এনেই যুব তৃণমূল কর্মীরা চিকেন প্রসেসিং সেন্টারের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
তৃণমূলের যুব কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক অনন্ত দেব অধিকারী কাটমানি খেয়ে বাইরে থেকে লোক এনে চিকেন প্রসেসিং সেন্টারে কাজ পাইয়ে দিয়েছেন, অথচ সেখানে চাকরি পাননি কোন স্থানীয় মানুষ। তৃণমূলের স্থানীয় প্রতিনিধিরা এই নিয়ে চিকেন প্রসেসিং সেন্টারের আধিকারিকদের সাথে কথা বলতে গেলে, তাঁদের অপমান করে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আর এর পরেই চিকেন প্রসেসিং সেন্টারের গেটে তালা ঝুলিয়ে তৃণমূল বিধায়ক অনন্ত দেব অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের যুব কর্মীরা।
তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখে পরিস্থিতি সামাল দলে চিকেন প্রসেসিং সেন্টারে আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2FZOQXT
Bengali News