দুদিন আগে থেকে শুরু হয়েছে বিজেপির সদস্যতা অভিযান। দেশ জুড়ে প্রতিটি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে তাঁদের বিজেপিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি। সেই ক্রমেই লোকসভা ভোটের পর প্রথম বারাণসী সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানা সফরে গেছেন। সেখানে একটি জনসভাকে সম্বোধিত করেন তিনি। তেলেঙ্গানার বিজেপি কর্মীদের উৎসাহিত করে অমিত শাহ তেলঙ্গানায় বিজেপির উত্থানের মন্ত্র দেন। এর সাথে সাথে তিনি দক্ষিণের রাজ্য কেরালা, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু তেও বিজেপির শক্ত ঘাঁটি বানানোর সংকল্প নেন।
গোটা দেশের মোট এরাজ্যেও বিজেপির সদস্যতা অভিযান চলছে। রাজ্য বিজেপির নেতা এবং বিজেপির কর্মীরা সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করে তাঁদের কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধা গুলো বুঝিয়ে দিয়ে দলে টানার চেষ্টা চালাচ্ছে। আর এই সদস্যতা অভিযান এর মধ্যে টলিউড থেকে এক দারুন খবর আসছে বিজেপির জন্য।
পাওয়া খবর অনুযায়ী, এবার টলিউড থেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন একগুচ্ছ অভিনেতা – অভিনেত্রীরা। একদা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর পাশে দাঁড়িয়েছিল টলিউড। এবার সেই টলিউড দাঁড়াতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পাশে।
এর আগে টলিউডে বিজেপির সংগঠনকে মজবুত করার জন্য বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল কে দলে টেনেছিল বিজেপি। আর এবার সেই অগ্নিমিত্রা পাল এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার হাত ধরেই টলিউডে বড়সড় ভাঙন ধরাতে চাইছে বিজেপি। তাঁদের একান্ত প্রচেষ্টায় চলতি সপ্তাহেই টলিউডের অনেক অভিনেতা এবং অভিনেত্রীরা যোগ দিতে চলেছেন বিজেপিতে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2LaGtNe
Bengali News