-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কাউন্সিলর সহ দুই হাজার নেতা-কর্মী

- July 08, 2019


এবার বর্ধমানে বড়সড় ভাঙন দেখা দিলো শাসক দল তৃণমূলে। দুই হাজার নেতা কর্মী এবং প্রাক্তন কাউন্সলির তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এছাড়াও ছিলেন প্রাক্তন চেয়ারম্যান। বর্ধমানের কার্জন গেটের সামনে বিজেপির সাংসদ এস.এস আলুওয়ালিয়া-র উপস্থিতি এনারা বিজেপিতে যোগ দেন। তাছাড়াও বিজেপিতে যোগ দিয়েছেন র্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা সঙ্গীতা সান্যাল।

এদিন বিজেপিতে যোগ দেন গুসকরা পুরসভার বিদায়ী তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল গরাঁই। এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর চঞ্চল গরাঁই জানান, তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছি, কিন্তু এখন দলে নবাগতদের সন্মান দেওয়া হয়, পুরানো নেতা, কর্মীদের কোন সন্মান নেই। তাই আমি বিজেপিতে যোগ দিলাম।

প্রসঙ্গত, প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল গরাঁইয়ের মেয়ে দেবযানী গরাঁই বহু আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। উনি এখন বিজেপির মহিলা মোর্চার নেত্রীও। বেশ কিছুদিন ধরেই চঞ্চল বাবুর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। আর অবশেষে তিনি বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দেন।

সাংসদ তথা বিজেপির বরিষ্ঠ নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা তাঁদের কর্মদক্ষতা অনুযায়ী দলের সন্মান পাবেন। বিজেপি ক্যাডার ভিত্তিক দল, বিজেপি সবসময় সংগঠনের উপর ভরসা করে। বিজেপির সংগঠনই বিজেপির শক্তি। এটা কোন পারিবারিক অথবা ব্যাক্তি ভিত্তিক দল না।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Jvw7o3
Bengali News
 

Start typing and press Enter to search