-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মমতা ব্যানার্জী পালন করবেন সঙ্ঘের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুবার্ষিকী! সম্মান নাকি বাধ্যবাধকতা?

- June 22, 2019


মমতার ব্যানার্জীর (Mamata Banerjee) মুসলিম তোষণ, রাষ্ট্রবাদের বিরোধিতা করা ইত্যাদি মানুষের মধ্যে আক্রোশ তৈরি করেছে। আর এই আক্রোশ মমতা ব্যানার্জীকে লোকসভায় বড় ঝটকা দিয়েছে। মমতা ব্যানার্জী এখন পুরোপুরি চাপে পড়েছে এবং রাজনীতির নতুন চাল খেলতে শুরু করেছে। মমতা ব্যানার্জীর নেতৃত্বে থাকা তৃণমূল সরকার শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুবার্ষিকী (২৩ শে জুন) পালন করার ঘোষণা করেছে। মনে করা হচ্ছে তৃণমূল এটা বুঝে গেছে পশ্চিমবঙ্গে মুসলিম তোষণ তৃণমূলকে পুরোপুরি শেষ করে দিতে পারে। পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গা থাকলেও এখনও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাই তৃণমূল মুসলিম তোষণ করলে হিন্দু ভোট বিজেপিতে চলে যাবে। আর লোকসভা ভোটে এর প্রমাণ হাতেনাতে পেয়েছে মমতা ব্যানার্জী।

তৃণমূল প্রথমে বিজেপি পার্টির লোকজন বাইরের লোক বলে, বাঙালী ভাষী-হিন্দি ভাষী দ্বন্দ লাগিয়ে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু কোনো পরিকল্পনা কাজে আসেনি, ভাষা ক্ষেত্রে ইত্যাদির দোহাই দিয়ে হিন্দুদের রাজনৈতিক একতাকে ভাঙা সম্ভব হয়নি। তাই এখন মমতা ব্যানার্জী শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো ব্যাক্তিত্বকে সন্মান প্রদান করে রাজনীতি বদলানোর ইঙ্গিত দিয়েছেন। মমতা ব্যানার্জী বাঙালি হিন্দুদের মন জয় করার জন্য এখন রাজনৈতিক চাল দিতে শুরু করেছে।

প্রথমত জানিয়ে দি, শ্যামাপ্রসাদ মুখার্জী সেই ব্যক্তিত্ব যার জন্য পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হওয়া সম্ভব হয়েছে এবং পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা ভারতে থাকতে পেরেছে। শ্যামাপ্রসাদ মুখার্জী না থাকলে পশ্চিমবঙ্গও ভারত থেকে আলাদা হয়ে যেত এবং পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশে পরিণত হত। এর ফলে পশ্চিমবঙ্গের হিন্দুদের জীবন নরকে পরিণত হতো তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের উপর কি অত্যাচার করা হয় তা সকলের জানা।

তবে এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জীর সন্মান শুধুমাত্র ডানপন্থী এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী লোকেরা করতো। আর এখন মমতাও সেই পথে চলতে শুরু করেছে বা বাঙালি হিন্দুদের খুশি করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জীর দ্বারা শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুবার্ষিকী পালন গেরুয়াধারীদেড় বড় জয় বলে মনে করা হচ্ছে। মমতা ব্যানার্জী বিষয়টিকে নিজের রাজনৈতিক লাভের জন্য ব্যাবহার করতে চাইলেও সচেতন জনগণ বিষয়টি ভালোই বুঝতে পারছে। শ্যামাপ্রসাদ মুখার্জী বিজেপির পূর্বরূপ জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন এবং পশ্চিমবঙ্গ তথা দেশের একজন রাষ্ট্রবাদী মহাপুরুষ ছিলেন। বাঙালি হিন্দু সহ পুরো দেশ যেহেতু এখন রাষ্ট্রবাদের পথে হাঁটছে তাই মমতাও ভোটারদের খুশি করার চেষ্টায় নেমেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Ru4hMn
Bengali News
 

Start typing and press Enter to search