-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সকাল সকাল জম্মু কাশ্মীরে সেনার হাতে খতম দুই জঙ্গি

- June 22, 2019


জম্মু কাশ্মীরে সেনা আর জঙ্গিদের সংঘর্ষে সেনার এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি। রবিবার সকালে সেনা জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছিল। শোপিয়ান জেলার দারমদোরা কীগাম এলাকায় রবিবার সকালে সেনার আর জঙ্গিদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেনা ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল। এরপরেই সেনার জওয়ানেরা জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলে। জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা দেখে, সেনার উপর গুলি চালাতে শুরু করে। এরপরে সেনাও তাঁদের মোক্ষম জবাব দেয়।

গতকাল উত্তরি কাশ্মীরের বারামুলা জেলায় সেনার এনকাউন্টারে খতম হয় এক জঙ্গি। বারামুলা জেলার বোনিয়ার এলাকায় শনিবার সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সেনার গুলিতে খতম হয় এক জঙ্গি। মৃত জঙ্গির থেকে হাতিয়ার আর প্রচুর পরিমাণে বিস্ফোটক উদ্ধার হয়েছে। জঙ্গির পরিচয় জইশ এর কম্যান্ডার লুকমান এর নামে হয়েছে।

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, জইশ এর কম্যান্ডার দক্ষিণ কাশ্মীর থেকে উত্তর কাশ্মীর যাচ্ছিল। সেখানে গিয়ে সে পাকিস্তান এবং অনান্য জঙ্গিদের নিয়ে জঙ্গি কার্যকলাপ চালাত। সেনা গোপন সুত্রে খবর পায় যে জইশ এর কম্যান্ডার দক্ষিণ কাশ্মীরের বারামুলা জেলায় লুকিয়ে আছে। গোপন খবর পাওয়ার পরেই সেখানে অভিযান চালায় সেনা।

কিছুদিন আগের রিপোর্টে উঠে এসেছিল যে, পুলওয়ামা হামলার পর ভারতীয় সেনা আরও দ্রুত গতিতে অপারেশন অলআউট চালিয়ে উপত্যকা থেকে ১২৫ জঙ্গিকে খতম করেছে এ বছরেই। মে মাসের সেশে দিকের রিপোর্টে বলা হয়েছে যে, ফেব্রুয়ারি মাসের পর সেনার অপারেশন অলআউটে ১০১ জন জঙ্গিকে খতম করা হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZEfD3l
Bengali News
 

Start typing and press Enter to search