-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলওয়ামা হামলার পর, ভারতীয় নৌসেনা নিয়েছিল এমন পদক্ষেপ, যার ফলে পাকিস্তানে গেলো গেলো রব উঠে গেছিল

- June 23, 2019


জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর ভারত শুধু পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক করেই চুপ ছিল না। ওই জঙ্গি হামলার পর ভারতীয় নৌসেনা পরমাণু হাতিয়ারে সুসজ্জিত ডুবো জাহাজ এবং অনান্য হাতিয়ার যুক্ত ডুবো জাহাজ পাকিস্তান সীমান্তে মোতায়েন করে দিয়েছিল।

সংবাদ সংস্থা এএনআই এর অনুযায়ী, পাকিস্তানকে এয়ার স্ট্রাইকের মাধ্যমে কড়া জবাব দেওয়ার পর ভারত সমুদ্রতেও প্রতিবেশী দেশকে বিপর্যস্ত করার পুরো প্ল্যান বানিয়ে নিয়েছিল। পুলওয়ামা হামলার পর ভারত নৌসেনার অনেক ডুবোজাহাজ অত্যাধুনিক এবং পারমাণবিক অস্ত্রের সাথে পাকিস্তানের জল সীমার পাশে আক্রমনাত্বক ভাবে মোতায়েন করে দিয়েছিল। ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তান ভেবেছিল যে, সিআরপিএফ এর কনভয়ে হামলা করার পর ভারতীয় নৌসেনা জল সীমান্ত দিয়ে পাকিস্তানে হামলা চালাতে পারে।

ভারতীয় নৌসেনার পাক সীমান্তে এত প্রস্তুতির পর থেকেই তাঁরা পাকিস্তানের আধুনিক অগাস্টা ক্লাস সাবমেরিন ‘পিএনএস সাদ” এর উপর কড়া নজর রেখেছিল। আর এরই মধ্যে আচমকা পাকিস্তানের এই আধুনিক সাবমেরিন জল সীমা থেকে উধাও হয়ে যায়। সুত্র অনুযায়ী, পিএনএস সাদ নামের এই পাক সাবমেরিন আচমকা করাচির জল সীমা থেকে উধাও হয়ে যায়, এরফলে ভারতীয় নৌসেনা একটু হলেও চিন্তা বেড়েছিল। সুত্রের খবর অনুযায়ী, পিএনএস সাদ এর অনেক তল্লাশি চালানোর পর, ওই সাবমেরিনকে পাকিস্তানের পশ্চিম সীমান্তে পাওয়া যায়।

সূত্র জানায় যে, ভারতীয় নৌসেনা চিন্তা এই জন্য বেড়েছিল যে, এই সাবমেরিন তাঁর ক্ষমতা অনুযায়ী তিন দিনের মধ্যে গুজরাট চলে জেট পারত। আর পাঁচ দিনের মধ্যে মুম্বাইতে চলে যেতে পারত। আর এটা দেশের সুরক্ষার জন্য বড় বিপদ ছিল। ভারতীয় নৌসেনা পিএনএস সাদ কে শেষমেশ খুঁজেই নিয়েছিল। পাকিস্তান নৌসেনার এই সাবমেরিন কে তাঁদের পশ্চিম ভাগে লুকিয়ে রেখেছিল।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2xaadkE
Bengali News
 

Start typing and press Enter to search