লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা আসনকে পাখির চোখ করে রেখেছে BJP। ব্যারাকপুর লোকসভা আসনে এবার বিজেপির প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে আসা বাহুবলি নেতা অর্জুন সিং (Arjun Singh) । আর বিজেপির বিপরীতে তৃণমূলের প্রার্থী সাংসদ দীনেশ ত্রিবেদী। বিজেপি যেমন এই আসন জিততে মরিয়া, তেমনই তৃণমূলও কোনপ্রকারেই এই আসন হাতছাড়া করতে চাইছে না। এর আগে সমীক্ষা অনুযায়ী এই আসনে বিজেপির প্রার্থী প্রায় ৫৫ শতাংশ ভোট পেয়ে জিতবে বলে দেখানো হয়েছিল। আর তারপর থেকে রাতের ঘুম উড়েছে তৃণমূল নেতৃত্বের। একদা মমতা ব্যানার্জীর ছায়াসঙ্গি অর্জুন সিং (Arjun Singh) এবার মমতা ব্যানার্জীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি ব্রিগেড মঞ্চ থেকে বলেছিলেন, ‘আমি যেমন ঘাম আর রক্ত ঝড়িয়ে তৃণমূল দলটাকে তৈরি করেছিলাম। তেমনই এবার ঘাম আর রক্ত ঝড়িয়ে এই তৃণমূলকে উৎখাত করব।”
আজ রাজ্যের সাতটি আসনের মধ্যে এই হাই ভোল্টেজ আসনেই ভোট নেওয়া হচ্ছে। একদিন আগে বিজেপির প্রার্থী অর্জুন সিংকে নজরবন্দি করার জন্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের নেতারা। যদিও কমিশন তৃণমূলের অভিযোগ মানতে রাজি হয়নি। আজ সকাল থেকে ভোট শুরু হওয়ার পর থেকে ব্যারাকপুরের বিভিন্ন যায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে।

ব্যারাকপুরের মোহনপুরে আজ তৃণমূলের গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপির প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) । অর্জুন সিং জানান, তৃণমূলের গুণ্ডারা বিজেপির এজেন্টকে বুথে বসতে দিচ্ছে না। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টে অর্জুন সিং এর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে।

বিজেপির দাবি অনুযায়ী, সকাল বেলায় বিজেপির বুথ এজেন্টরা বুথের দিকে যাওয়ার সময় তৃণমূলের গুন্ডা বাহিনী ইট ছুঁড়ে তাঁদের উপর হামলা চালায়। তৃণমূলের এই অতর্কিত হামলায় আহত হন বিজেপির বেশ কিছু কর্মী। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিজেপির প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিং জানান, তৃণমূলের গুণ্ডারা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়াছুঁড়ি করে। তৃণমূলের ছোড়া ইটের আঘাতে আহত হন বিজেপির প্রার্থী অর্জুন সিং। ইটের ঘায়ে কেটে যায় ওনার ঠোঁট। এই ঘটনার পর রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2V5Y4GE
Bengali News