হায়দ্রাবাদের বাসিন্দা এক কুরআন শিক্ষক সৌদি থেকে ফিরে আসার পর ভারতীয় দূতাবাস এবং বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে অশেষ ধন্যবাদ জানালেন। হাফিজ মোহম্মদ বাহাউদ্দিন নামের এই ব্যাক্তি জানান, তাঁকে এক এজেন্ট সৌদি আরবের প্রত্যন্ত যায়গায় পাঠিয়ে তাঁকে ঝাড়ুদারের কাজে লাগিয়ে দিয়েছিল। মিডিয়ার খবর অনুযায়ী, হাফিজ জানিয়েছে যে, সেখানে সে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তাঁর মালিক তাঁকে হাসপাতালে যেতে বাধা দেয়। হাফিজ জানায় যে, সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাঁকে দেবদূত হয়ে রক্ষা করেছে। দূতাবাসের আধিকারিকরা তাঁকে বাড়ি পাঠানোর জন্য সবরকম সাহায্য করেছে, তাই তিনি ভারতে এসে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে অশেষ ধন্যবাদ জানান।
নিজের কথা বলতে গিয়ে হাফিজ বলেন, সে হায়দ্রাবাদে কোরান শিক্ষক হিসেবে কাজ করত। আর এক এজেন্ট তাঁকে সৌদি আরবের আল বহাহ মসজিদে কাজ করার প্রস্তাব দেয়। এজেন্ট তাঁকে বলে, এই কাজের জন্য তাঁকে মাসিক ৯৫ হাজার টাকা দেওয়া হবে।

হাফিজ ওই এজেন্টের প্রস্তাব স্বীকার করার পর ২১ মার্চ তাঁকে সৌদি আল বহাহ শহরে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানে যাওয়ার পর, সেখান থেকে তাঁকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। এবং সেখানে তাঁকে কোরান শিক্ষক হিসেবে না, একজন ঝাড়ুদারের কাজ দেওয়া হয়। হাফিজ জানায় যে, তাঁর মালিক তাঁকে দিনরাত কাজ করার জন্য বাধ্য করত। কিছুদিন কাজ করার পর সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তাঁর মালিক তাঁকে হাসপাতালে নিয়ে যাবেনা বলে সাফ জানিয়ে দেয়।
তারপর হাফিজ তাঁর এই অবস্থার কথা তাঁর স্ত্রীকে জানায়, আর তাঁর স্ত্রী বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি লিখে সব ব্যাপার জানায়। হাফিজ জানায় যে তাঁর স্ত্রী ভারতীয় দূতাবাসে তাঁকে ছাড়ানোর জন্য আবেদন করে। আর এরপরেই দূতাবাস তাঁকে ভারতে পাঠানোর দ্বায়িত্ব নেয়। হাফিজ এখন ভারতে, আর সে তাঁর পরিবারকে পাশে পেয়ে খুব খুশি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZZ3PcX
Bengali News