অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টি(TDP) এর প্রমুখ চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে যাত্রা করেছিলেন। নাইডু পশ্চিমবঙ্গে তৃণমূলের সমর্থনে প্রচারের জন্য পৌঁছেছিলেন। সেখানে এক সভাকে সম্বোধিত করতে গিয়ে চন্দ্রবাবু নাইডু বিতর্কিত মন্তব্য করেছেন। চন্দ্রবাবু নাইডু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহিষাসুর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে মা দুর্গার সাথে তুলনা করেছেন। উনি বলেন, দেশের রাজধানীতে বসে থাকা মহিষাসুরকে পশ্চিমবঙ্গের দুর্গা হারাতে পারবে। একইসাথে নাইডু প্রধানমন্ত্রী মোদীকে বিগত ৭২ বছরের সবথেকে অসফল প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন।
নাইডু লালগড়ে তৃণমূলের এক সভা থেকে বলেন, আমি পশ্চিমবঙ্গে এসে খুব আনন্দ বোধ করছি। পশ্চিমবঙ্গ এই দেশকে একের পর এক রত্ন দিয়েছে যা দেশের সভ্যতা সংস্কৃতির বিকাশে মুখ্য ভূমিকা পালন করেছে। উনি বলেন মমতা ব্যানার্জী সেই মহান সংস্কৃতির উত্তরাধিকারী। পশ্চিমবঙ্গের জনতাকে সম্বোধিত করে চন্দ্রবাবু নাইডু বলেন, বিজেপির মতো সাম্প্রদায়িক পার্টিকে হারানোর সুযোগ রয়েছে। উনি জনগণের কাছে অনুরোধ করে বলেন, বাংলার দূর্গাকে দিল্লীর মহিষাসুরকে হারানোর সুযোগ দিতে।
চন্দ্রবাবু নাইডু বলেন, আজ বিজেপিকে সমর্থন করার অর্থ সাম্প্রদায়িকতা সমর্থন করা। নাইডু বলেন, মমতা ব্যানার্জী বাংলার বাঘিনী। বলেন, বাংলার বাঘিনী খুব শীঘ্রই দেশের বাঘিনী হবে। চন্দ্রবাবু নাইডুর মন্তব্যের উপর বঙ্গবিজেপি তেমন পতিক্রিয়া না দিলেও অন্ধ্রপ্রদেশে বিজেপি এটাকে নরেন্দ্র মোদীর অপমান বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী মোদীকে মহিষাসুর বলা মোটেও মেনে নিতে পারেনি অন্ধ্রপ্রদেশের বিজেপি কার্যকর্তারা।
অন্ধ্রপ্রদেশ বিজেপির দাবি, চন্দ্রবাবু নাইডু হারের ভয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ভুলভাল মন্তব্য করেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2E2TNyl
Bengali News