হিন্দুরা জাতিগত ভেদাভেদ থেকে বেরিয়ে এসে এক হয়ে দেশকে বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে যাক, এটাই স্বামী বিবেকানন্দ বে মতো মহাপুরুষদের স্বপ্ন ছিল। কিন্তু দেশে এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে যারা হিন্দুদের এই জাতিভেদ থেকে বেরিয়ে আসতে দিতে চায় না। এর কারণ হিন্দুরা জাতি ভেদাভেদ ভুলে এক হলে কিছু নেতার রাজনৈতিক ক্যারিয়ার সংকটে পড়ে যাবে। নিজেদের রাজনৈতিক পেশা বন্ধ হওয়ার ভয়ে নেতা নেত্রীরা হিন্দুদের জাতিগত ভেদাভেদ বজায় রাখতে চাই। এমন নেতা নেত্রীদের কাছে একটাই নীতি ভাগ করো এবং রাজ করো। এই ধরণের জাতিগত রাজনীতি সবথেকে বেশি দেখা যায় উত্তরপ্রদেশে। যার সবথেকে বেশি উস্কানি দেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।
সম্প্রতি মায়াবতী আরো একবার জাতিবাদের রাজনীতি উস্কে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আক্রমণ করে মায়াবতী উনার জাতির ওপর প্রশ্ন তুলেছেন। মায়াবতী বলেছেন, নরেন্দ্র মোদী OBC জাতির নন উনি উচ্চ জাতির। মায়াবতী বলেছেন, নরেন্দ্র মোদী যদি OBC বা নিচু জাতির হতো তবে RSS উনাকে প্রধানমন্ত্রী হতে দিত না। নরেন্দ্র মোদী আসল জাতি কষ্ট সর্য্য করেননি বলে অভিযোগ তোলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বসপার সুপ্রিমো প্রেস কনফারেন্স করে নরেন্দ্র মোদীর উপর আক্রমণ করেছেন। মায়াবতী প্রেস কনফারেন্স করে বলেন, আসল অখিলেশ যাদব হলেন আসল পিছিয়ে পড়া জাতির লোক। নরেন্দ্র মোদী ছোটো বেলায় উনার জাতিকে পিছিয়ে পড়ার মধ্যে ধরা হতো না বলে দাবি করেন মায়াবতী। মায়াবতী বলেন, নরেন্দ্র মোদী পিছিয়ে পড়া জাতির হলে উনাকে RSS কখনোই প্রধানমন্ত্রী পদে বসতে দিত না।
নরেন্দ্র মোদী উচ্চ জাতির তাই RSS উনাকে প্রধানমন্ত্রী পদে বসার অনুমতি দিয়েছে বলে মত প্ৰকাশ করেন মায়াবতী। মায়াবতী দাবি করেন, নরেন্দ্র মোদী ছোট বেলায় উচ্চ জাতির ছিলেন বলে সব সুবিধা পেতেন। অন্যদিকে অখিলেশ পিছিয়ে পড়া জাতির বলে জাতিগত কষ্ট অনুভব করছেন। যদিও নরেন্দ্র মোদী খুব কম বয়সে তার দরিদ্র পরিবার থেকে বেরিয়ে সন্ন্যাসী হয়েছিলেন। তাই উনি ভোগবিলাসী জীবন যাত্রার মধ্যে কোনো দিনই ছিলেন না। অন্যদিকে অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী থাকায়, উনার জীবন খুবই ভোগবিলাসিতার সাথে কেটেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JetSb6
Bengali News