জম্মু কাশ্মীরের শোপিয়ানের আশিপোড়া এলাকায় জঙ্গি আর সেনার মধ্যে শুক্রবার চরম সংঘর্ষ বাধে। জঙ্গিদের সাথে সেনার গুলির লড়াইয়ে সেনার গুলিতে খতম হয় এক কুখ্যাত জঙ্গি। ম্রত জঙ্গির থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোটক উদ্ধার করা হয়েছে।
মৃত জঙ্গির পরিচয় কাশ্মীরের সাপোরের বাসিন্দা ইশাক সোফির রুপে হয়েছে। মৃত ইশাক ইসলামিক স্টেট অফ জম্মু কাশ্মীরের কম্যান্ডার ছিল। ২০১৫ সালে ইশাক মুজাহিদ্দিনে যুক্ত হয়েছিল, আর ২০১৬ সালে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। শোনা যায় এরপরে সে ২০১৮ সালে ইসলামিক স্টেট অফ জম্মু কাশ্মীরে নাম লেখায়।
উল্লেখনীয়, সেনা গোপন সুত্রে এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার রাত থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়। জঙ্গি ইশাক নিজেকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে, সেনার উপর ফায়ারিং শুরু করে দেয়।
Jammu & Kashmir: One terrorist killed in exchange of fire with security forces in Shopian; arms & ammunition recovered.
— ANI (@ANI) May 10, 2019
জঙ্গিদের সংখ্যা এখনো জানা যায়নি, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সেখানে তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে আছে বলে জানা যাচ্ছে। জঙ্গি বিরোধী এই অভিযানে সেনা, সিআরপিএফ এর জওয়ান এবং কাশ্মীর পুলিশও যুক্ত আছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2PYDtDy
Bengali News