-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

Fact Check: কোনো এক্সিট পোল দেখায়নি ইন্ডিয়া টুডে! ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে দালাল সংবাদ মাধ্যম।

- May 17, 2019

শেষ দফার ভোট প্রদান পর্ব এখনো বাকি রয়েছে। আর তার আগে নিবার্চন কমিশন কোনোরকম এক্সিট পোল বের করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। জানিয়ে দি, এক্সিট পোল ভোট প্রদান করা ব্যাক্তিদের উপর সার্ভে করে বের করা হয়। ওর মাধ্যমে একটা অনুমান করা যায় যে দেশে কোন পার্টির সরকার তৈরি হবে। তবে পশ্চিমবঙ্গের হিংসাকে মাথায় রেখে নির্বাচন কমিশন শেষ দফার আগে এক্সিট পোল বের করার উপর নিষেধাজ্ঞা লাগু করেছে। তাই বেশিরভাগ সংবাদ মাধ্যমে ১৯ তারিখ রাতের দিকে বা তার পর এক্সিট পোল বের করার সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া টুডে ( India Today) এর এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। এক্সিট পোল সংক্রান্ত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে NDA আসন পেয়েছে ১৭৭ টি, UPA পেয়েছে ১৪১ টি অন্যান দলগুলি পেয়েছে ২২৪ টি আসন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই ভিডিও নিয়ে মাতামাতি শুরু করেছিল আম আদমি পার্টি ও কিছু বিজেপি বিরোধী রাজনৈতিক দল। এমনকি কিছু প্রিন্ট মিডিয়া তথ্য যাচাই না করেই খবর পরিবেশন করে দেয়।

ভিডিও টুইট করে অনেকে দাবি করেছে যে বিজেপি মাত্র ১৭৭ টি আসন পাবে তাই ভয় পেয়ে এত প্রচার করছে। অনেকে বলেছেন ইন্ডিয়া টুডে ( India Today ) এর এক্সিট পোল অনুযায়ী, ২০১৯ এ মোদী যাবে আর আচ্ছে দিন আসবে। তবে ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরেই ইন্ডিয়া টুডের কিছু সাংবাদিক সামনে এসে সাফাই দেয়। ইন্ডিয়া টুডের সাংবাদিক রাজদীপ।সারদেশাই জানান যে, খবরটি ভুয়ো।

ইন্ডিয়া টুডের তরফ থেকে জানানো হয় যে তারা একটা কৃত্রিম ডাটা পেশ করেছিল জনগণকে আকর্ষিত করার জন্য। ইন্ডিয়া টুডে তাদের এই কৃতীর জন্য ক্ষমাও চেয়েছে। দর্শকদের হতাশ করার জন্য ক্ষমা চেয়েছে ইন্ডিয়া টুডে নামক মিডিয়া সংস্থা। জানিয়ে দি, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি ৩০০ পারের আশা দেখছে কিন্তু এত বড় সংস্থার ভুয়ো খবর সামনে আসায় মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিও পাঠকদের জন্য উপরে দেওয়া হলো।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2EdeOGE
Bengali News
 

Start typing and press Enter to search