-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদী জিতে যাওয়ায় EVM এর উপর মানুষের ভরসা উঠে গেল: মায়াবতী, বহুজন  সমাজবাদী পার্টি।

- May 24, 2019

বসপা সুপ্রিমো মায়াবতী ২০১৯ লোকসভা নির্বাচনে মহাজোটের হার এই দায় EVM মেশিনের মাথার উপর ভেঙে দিয়েছেন। মায়াবতী বলেছেন ক্ষমতাশালী দল, বিজেপি নির্বাচনকে EVM এর মাধ্যমে হাইজ্যাক করে নিয়েছেন। তাই এই নির্বাচনের ফলাফল দেশের মানুষের গলা দিয়ে নামছে না। মায়াবতীর অনুযায়ী, জনগণ একজোট হয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছিল। কিন্তু যে ফলাফল এসেছে তা জনগণের আসার সম্পূর্ণ বিপরীতে কাজ করেছে।

বসপা প্রমুখ বলেন, EVM এর ত্রুটির অনেক বিষয় আমার সামনে এসেছে। এই কারণে পুরো দেশে EVM এর বিরূদ্ধে বিরোধ প্রদর্শন হচ্ছে। মিডিয়ায় সাথে কথা বলতে গিয়ে বহুজন সমাজবাদী পার্টি নেত্রী বলেন, EVM এর উপর সাধারণ মানুষের ভরসা সম্পূর্ণ উঠে গেছে। একই সাথে মায়াবতী ব্যালট প্যাপার দিয়ে নির্বাচন করানোর কথা তুলেন। উনি বলেন, দেশের সব বিরোধী দলগুলি ব্যালট প্যাপার দিয়ে নির্বাচন করানোর দাবি তুলেছে। কিন্তু  নির্বাচন কমিশন বিজেপির কথা অনুযায়ী কাজ করেছে।

জানিয়ে দি, উত্তরপ্রদেশে জোট কিছু আসন পেয়েছে। এর পেছনে যুক্তি দিয়ে বলেন, এটা বিজেপির ষড়যন্ত্র। যাতে নির্বাচনকে পুরোপুরি প্রভাবিত না মনে হয় এবং কেউ প্ৰশ্ন তুলতে না পারে তাই বিরোধীদের কিছু আসন দেওয়া হয়েছে। মায়াবতী বলেন, আমরা বাবা সাহেব আম্বেদকরের আশীর্বাদ নিয়ে সংঘর্ষ চালিয়ে যাবো। একই সাথে উনি সপা, বসপা ও RLD এর কার্যকর্তাদের ধন্যবাদ জানান। নির্বাচন হওয়ার আগে দেশের মিডিয়া দাবি করেছিল যে উত্তরপ্রদেশে মোদী ঝড় নেই। কিন্তু নির্বাচন হওয়ার পরই স্পষ্ট হয়ে যায় যে এবার মোদী সুনামি উত্তরপ্রদেশের উপর দিয়ে বয়ে গেছে। তবে এখন মায়াবতী হারের দায় EVM এর উপর চাপিয়েছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2M6wfPj
Bengali News
 

Start typing and press Enter to search