কংগ্রেসের বেশ কয়েকটি বড় নেতা যার মধ্যে পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী UPA আমলেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলে দাবি তুলেছেন। রাহুল গান্ধী বলেছেন আমাদের আমলে পাকিস্থানের উপর ৩ টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন আমাদের আমলে বহু সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিন্তু আমরা কাউকে বলিনি। রাজীব শুক্লা বলেছেন আমাদের আমলে ৬ টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। কংগ্রেস নেতারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান তুলে দাবি জানিয়েছে।
মোদী আমলে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর কংগ্রেস সহ বিরোধীরা প্রমান চাইতে চাইতে কান্নাকাটি শুরু করেছিল। কিন্তু এখন ভোট ব্যাঙ্কের চক্করে পড়ে বলতে শুরু করেছেন যে কংগ্রেস আমলেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। তবে এখন একটা নতুন প্রশ্ন ওঠে এসেছে যা নিয়ে চর্চা তুঙ্গে। প্রশ্ন এই যে, কংগ্রেস আমলে এমন কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল যে সেনা সেই সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে অবগত নয়। কারণ সেনা জানিয়েছে উরি হামলার পর ২০১৬ সালে যে সার্জিক্যাল হয়েছিল তার আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার রেকর্ড তাদের কাছে নেই।

সেনার DGMO স্পষ্ট জানিয়েছে, ২০১৬ সালের আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হয়নি। ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালের আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হইনি বলে জানিয়েছে সেনা। এক RTI লাগিয়ে এই প্রশ্ন করা হয়েছিল যে, ২০১৬ এর আগে ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা ওই ধরণের কর্মকান্ড করেছিল কিনা। RTI এর উত্তর যা আসে তা খুবই স্পষ্ট। ২০১৬ সালের আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি বলে জানানো হয়। সেপ্টেম্বর ২০১৬ সালে মোদী সরকারের আমলে উরি হামলার বদলা নেওয়ার জন্য ভারতীয় সেনা, পাকিস্থানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল।
প্রথম সার্জিক্যাল স্ট্রাইক ২৯ শে সেপ্টেম্বর ২০১৬ সালে করা হয়েছিল এবং এরপর পুলবামা হামলার বদলা নেয়ার জন্য এয়ার স্ট্রাইক করা হয়েছিল। উরি হামলার পরে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল সেটাকে কংগ্রেড ভুয়ো বলে দাবি করেছিল। বর্তমানে রাহুল গান্ধী, রাজীব শুক্লা, মনমোহন সিংয়ের মতো নেতারা দাবি করেছে যে তাদের আমলে বহু সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। তবে এখন ভারতীয় সেনা স্পষ্ট করে দিয়েছে যে ২০১৬ এর আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি। এখন প্রশ্ন উঠা স্বাভাবিক যে কংগ্রেস এ-কেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল যা ভারতীয় সেনার পর্যন্ত জানা নেই।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2V0Izjk
Bengali News