-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বিপাকে কাজি আর ইমাম, এখন পাচ্ছে প্রাণ নাশের হুমকি !

- May 03, 2019

উত্তর প্রদেশে Pilibhit জেলায় এক কাজি আর এক মসজিদের ইমাম বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির প্রশংসা করেন। আর সেই প্রশংসার জন্য আজ তাঁদের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে। শুক্রবার পুলিশ জানায় যে, তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। কোতয়ালি পুলিশ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।

পুলিশের অনুযায়ী, Pilibhit শহরের কাজি মৌলানা জরতাব রজা খাঁ এবং মসজিদের ইমাম হাফিজ ইসরার কে প্রথমে কিছু অজ্ঞাত পরিচয় ব্যাক্তি ফোন করে প্রাণে মারার হুমকি দেয়। আর তারপর তাঁদের রাস্তায় পেয়ে কিছু মানুষ গালিগালাজ করে।

হুমকি দেওয়া অজ্ঞাত পরিচয় ব্যাক্তি ওই দুজনকে ঈদের আগে মেরে ফেলার কথা বলেছে। কাজি জানান, ওনাকে ফোন এবং রাস্তায় দুই যায়গাতেই হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মারার। পুলিশ জানায়, এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ এই মামলার তদন্তে লেগে পড়েছে। যে বা যারা এই কাজ করেছে তাঁদের কঠোর শাস্তি দেওয়া হবে।


from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LhFnA7
Bengali News
 

Start typing and press Enter to search