-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রিপোর্টঃ নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা দুজন দেখা করবো না

- May 11, 2019

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) BJP বিরোধীদলের আরেক নেতা তথা অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) কে বলেন, ‘২১ মে যেই বৈঠক হওয়ার কথা আছে, সেটা যেন না করা হয়।” মমতা ব্যানার্জী চন্দ্রবাবু নাইডুকে বলেন, যতদিন না ফলাফল ঘোষণা হচ্ছে, ততদিন আমরা সাক্ষাৎ করবো না।

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) বিরোধীদের একজোট করছেন। আর সেইজন্য নাইডু আলাদা আলাদা ক্ষেত্রীয় দলের নেতা/নেত্রীদের সাথে দেখা করছেন। ২১ মার্চ তিনি মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সাথেও দেখা করতেন। কিন্তু দিদি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এই মিটিং কে পিছিয়ে দেন। আপনাদের জানিয়ে রাখি, চন্দ্রবাবু নাইডু পশ্চিমবঙ্গের খড়গপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সমর্থনে একটি জনসভা করেছিলেন। তাঁর আগে রাজ্যের রাজধানী কলকাতায় দুই নেতার মধ্যে প্রায় ৪৫ মিনিট কথাবার্তা হয়।

বৈঠকে নাইডুর সাথে তেলেগু দেশম পার্টির সর্বভারতীয় মুখপাত্র রামমোহন রাও ও উপস্থিত ছিলেন। তিনি বলেন, দুই মুখ্যমন্ত্রী প্রায় ৪৫ মিনিট পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেন, আন্দাজ করা যাচ্ছে যে, দুজনেই  লোকসভা নির্বাচনের হওয়া পাঁচটি দফায় ভোট শতাংশের হার নিয়ে চর্চা করছিলেন।

Deccan Chronicle এর রকতি খবর অনুযায়ী, মমতা ব্যানার্জী বলেছেন যে, তিনি লোকসভা নির্বাচনের পরেও সাক্ষাৎ করতে পারেন। এখন দলের প্রাথমিকতা এটাই যে, ইভিএম এবং স্ট্রং রুমে কড়া নজরদারি চালানো।

এই ব্যাপারে নাইডু বলেন, বিরোধী দলের বৈঠকের তারিখ অন্য দল গুলোর সাথে চর্চার পর স্থির করা হবে। খবর অনুযায়ী, দুই মুখ্যমন্ত্রীই নির্বাচনের পর মহাজোট বানানো নিয়ে চর্চা করবেন। নাইডু কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথে দিল্লীতে হওয়া সাক্ষাৎ নিয়েও মমতা ব্যানার্জীর সাথে কথা বলেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HhLReF
Bengali News
 

Start typing and press Enter to search