-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মমতার সামনে ‘জয় শ্রী রাম” স্লোগান এর পর আটক তিন বিজেপি কর্মী, ভাঙচুর চালানো হল বিজেপি নেতার বাড়িতেও

- May 04, 2019

ফণীর বিরুদ্ধে মোকাবিলা করে খড়গপুর চন্দ্রকোনার দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। রোড শো ছিল চন্দ্রকোণায়। সঙ্গে ছিল ওনার দেহরক্ষীরাও। রাধাবল্লভপুরে দিদির কনভয় দেখে পাড়ার কিছু ছেলেপেলে শুরু করে দিলো ‘জয় শ্রী রাম” বলা। দিদির কানেও গেলো। কানে যাওয়ার পরেই দিদি গাড়ি থামিয়ে দুম করে নেমে পড়লেন। সাথে দেহরক্ষীরাও নামলেন। এই কান্ড দেখে যারা ‘জয় শ্রী রাম” ধ্বনি তুলছিল তাঁরা দে ছুট। ব্যাস সেটা দেখে আরও রেগে গেলেন মাননীয়া মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। রেগে মেগে বললেন, ‘এই পালাচ্ছিস কেন? সব হরিদাস কোথাকার!” ব্যাস এটা বলেই মুখ ঘুরিয়ে নেন তিনি। তবে মুখ ঘোরানোর পর উনি এমন একটা কিছু বললেন, যেটাতে পুরো পরিস্কার না হলেও বোঝা গেলো যে, ওনার কাছে ‘জয় শ্রী রাম” মানে গালাগালির মত একটা কিছু!

এটা ছিল প্রথমের কাহিনী, এবার এই ঘটনার পরেই পুলিশ সক্রিয় হয় আর গ্রেফতার করা হয় তিন বিজেপি কর্মীকে। অভিযোগ, ওই সময় মমতার গাড়ির সামনে যারা স্লোগান দিয়েছিল, তাঁরা বিজেপির কর্মী। তাঁদের মধ্যে একজন বিজেপির যুব মোর্চার কার্যকর্তা সীতারাম মিদ্দা। অন্য দু’জন, বিজেপি কর্মী সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দোলুই। সীতারাম চন্দ্রকোণা দক্ষিণ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি। তাঁর বাড়ি রাধাবল্লভপুরে।

মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ‘জয় শ্রী রাম” স্লোগান দেওয়ার অপরাধে পুলিশকে অ্যাকশন নিতে বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই তিনজন BJP কর্মীকে গ্রেফতার করা হয়। অন্যদিকে এই ঘটনার পর স্থানীয় BJP  নেতা জয় পান্ডার বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের কর্মীরা।

BJP  নেতৃত্ব জানায়, যারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছল, তাঁরা এলাকাবাসী। তাঁদের সাথে বিজেপির কোন যোগ নেই, আর এমনকি তাঁরা এমন কিছু অপরাধ করে বসেনি যে, তাঁদের গ্রেফতার করা হবে। বিজেপির জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন, ‘ জয় শ্রী রাম স্লোগান দেওয়ার পর কর্মীদের গ্রেফতার করা হবে কেন? ওই স্লোগান দেওয়া কি অপরাধ?”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IZBduX
Bengali News
 

Start typing and press Enter to search