-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দোষী প্রমাণিত হলে সবার সামনে ফাঁসিতে ঝুলে যাব, নাহলে কেজরীবালকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে! ওপেন চ্যালেঞ্জ গম্ভীরের

- May 10, 2019

পূর্ব দিল্লীর লোকসভা এলাকা থেকে আম আদমি পার্টির (AAP) প্রার্থী Atishi Marlena বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের (Gautam Gambhir) উপর অভিযোগ এনে বলেন, গৌতম পূর্ব দিল্লী লোকসভা কেন্দ্রে আমার বিরুদ্ধে আপত্তিজনক লিফলেট বিলি করিয়েছে। বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর বৃহস্পতিবার AAP প্রার্থীর সমস্ত অভিযোগ খারিজ করে দেন। এমনকি উনি এও বলেন যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি প্রার্থী পদ প্রত্যাহার করব। আপনাদের জানিয়ে রাখি, AAP গৌতম গম্ভীরের বিরুদ্ধে লিফলেট বিলি করার অভিযোগ আনলেও, এখনো পর্যন্ত সেটা প্রমাণ করতে পারেনি।

এরপর গৌতম গম্ভীর টুইট করে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং AAP এর প্রার্থী কে চ্যালেঞ্জ জানান। গম্ভীর লেখেন, যদি ওরা প্রমাণ করতে পারে যে, ওই লিফলেটের সাথে কোন প্রকারে আমি যুক্ত। তাহলে আমি জনতার সামনে নিজেকে ফাঁসি দিয়ে দেব। আর যদি প্রমাণ না করতে পারে, তাহলে অরবিন্দ কেজরীবালকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে। গৌতম গম্ভীর বলেন, এই চ্যালেঞ্জ স্বীকার করবেন?

প্রসঙ্গত, বৃহস্পতিবার Atishi Marlena আর দিল্লীর উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া একটি প্রেস কনফারেন্স করে অভিযোগ করেন যে, বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর গোটা লোকসভা কেন্দ্রে Atishi Marlena এর বিরুদ্ধে আপত্তিজনক লিফলেট বিলি করিয়েছে। এমনকি তাঁরা এও বলেন যে, ওই লিফলেটে অনেক বাজে বাজে ভাষা প্রয়োগ করা হয়েছে।

যদিও এই ঘটনার কোন প্রমাণ তাঁরা দিতে পারেনি এখনো পর্যন্ত। এখন এরা রাজনৈতিক ভাবে না পেরে উঠে মাইন্ড গেম খেলে বিজেপির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই ঘটনার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং গৌতম গম্ভীরের সমর্থনে টুইট করে লেখেন, হার জিত বড় ব্যাপার না। গম্ভীর যথেষ্ট সন্মানিয় ব্যাক্তি। আর উনি কোন মহিলাকে নিয়ে আপত্তিজনক কথা বলতে পারেন না।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HbhOVH
Bengali News
 

Start typing and press Enter to search