-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাজ্যে হিন্দুদের অবস্থা এতটাই খারাপ যে! শ্রী রাম বললে গ্রেফতার করাচ্ছেন দিদিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

- May 06, 2019

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৭ রাজ্যের ৫৯ টি আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে। আজ বিহারের ৫ আসনে, জম্মু কাশ্মীরের ২, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৭, রাজস্থানের ১২, উত্তর প্রদেশের ১৪ আর পশ্চিমবঙ্গের ৭ টি আসনে ভোট নেওয়া হচ্ছে। উত্তর প্রদেশের হাইপ্রোফাইল আসনে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি আজ রাহুল গান্ধীকে টক্কর দিচ্ছে। গত বারের লোকসভা নির্বাচনে ওই আসনে রাহুল গান্ধী জিতলেও স্মৃতি ইরানি কড়া টক্কর দিয়েছিল ওনাকে। আর এবার সেই জন্যই রাহুল গান্ধী সেফ সিটের সন্ধ্যানে কেরলে ওয়ানাড থেকেও নির্বাচনে দাঁড়িয়েছেন।

আজ পঞ্চম দফার ভোটের দিনে রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi)। তিনি আজ হলদিয়ায় এক জনসভায় অংশ নেন। সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ( Mamata Banerjee) নানান ইস্যুতে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘স্পিড ব্রেকার দিদি পশ্চিমবঙ্গের যুবকদের আর বেশিদিন আটকে রাখতে পারবেন না।”

প্রধানমন্ত্রী বলেন, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভরসা দিয়ে বলছি যে, কেন্দ্র সরকার পুরো শক্তি দিয়ে এরাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে। আর ত্রাণকার্জে রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি অপেক্ষা করছিলাম দিদি আমাকে ফোন করবে। কিন্তু উনি করেন নি। আমি দুবার ফোন করলেও উনি জবাব দেননি। আমি রাজ্যের মানুষের চিন্তা করি বলেই দ্বিতীয়বার ফোন করেছিলাম। কিন্তু দিদি আমার ফোনের জবাব দেওয়ার স্বদিচ্ছা দেখাননি।”

প্রধানমন্ত্রী বলেন, এরাজ্যের মানুষ দিদির রাজত্বে পুজা পাঠ করতে পারছে না। দুর্গাপূজায় নিষেধাজ্ঞা, সরস্বতী পূজায় নিষেধাজ্ঞা। দিদি এতই ভয় হয়েছে যে, উনি ভগবান শ্রী রাম নিলে আজকাল মানুষকে গ্রেফতার করাচ্ছে। জয় শ্রী রাম বললে, দিদি তাঁদের গ্রেফতার করে জেলে পাঠাচ্ছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LqnMX0
Bengali News
 

Start typing and press Enter to search