দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে ( Arvind Kejriwal )এক ব্যাক্তি দিল্লীর মতিনগর এলাকায় চড় মেরেছে। অরবিন্দ কেজরীওয়াল দিল্লীতে রোড শো করছিলেন সেই সময় এক ব্যাক্তি এসে উনাকে চড় মারেন। পরে জানা যায় যে, ওই ব্যক্তির নাম সুরেশ। উক্ত ব্যাক্তি অরবিন্দ কেজরীওয়ালের পার্টির কার্যকর্তা।শুধু এই নয়, মতিনগর এলাকায় অরবিন্দ কেজরীওয়াল এর রোড শো দেখাশোনা করার দায়িত্ব সুরেশ নামক ওই ব্যাক্তির উপরে ছিল। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল মহাশয়কে স্বাগত জানানোর দায়িত্ব সুরেশের কাছে ছিল।
সবকিছু পর্দাফাঁস হওয়ার পরেও আম আদমি পার্টি ঘটনাটিকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছে। এমনকি আজ সয়ং অরবিন্দ কেজরীওয়াল এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে দোষারোপ করেছেন। অরবিন্দ কেজরীওয়াল আজ প্রধানমন্ত্রী মোদীর উপর সোজা আক্রমন করেছেন। গতকাল মানিশ সিসোধিয়া বলেছিলেন, বিজেপি অরবিন্দ কেজরীওয়ালকে ভয় পেয়েছে।

আর আজ কেজরীওয়াল নিজে নরেন্দ্র মোদী ও বিজেপির উপর আক্রমণ করেছেন। উনি বলেছেন, আমার উপর এই নিয়ে ৯ বার হামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর আমার উপর ৫ বার আক্রমন করা হয়েছে। আমার উপর আক্রমণ করা হয়েছে কারণ আমি মোদীর বিরুদ্ধে লড়াই করছি। আমি মোদীর বিরুদ্ধে কথা বলি তাই আমাকে বার বার আক্রমন করা হচ্ছে। এমনটাই বলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। মোদী দাদাগিরি করেছে বলেও বিজেপির উপর আক্রমণ করেন দিল্লীর মুখ্যমন্ত্রী।
অরবিন্দ কেজরীওয়াল বলেন, আমার উপর আক্রমণ করার জন্য বিজেপি লোক প্রেরণ করে। আমার উপর হামলার জন্য বিজেপি ও নরেন্দ্র মোদী দায়ী। অরবিন্দ কেজরীওয়াল আরো বলেন, আমার উপর এমন হামলা হওয়ার জন্য নরেন্দ্র মোদীর ইস্তফা দেওয়া। কেজরীওয়াল আজ জমিয়ে ভিক্টিম কার্ড খেলেছেন এবং সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছেন। একই সাথে অরবিন্দ কেজরীওয়াল কোনো প্রমাণ ছাড়াই বিজেপির উপর দোষারোপ করেন। যদিও এটার পর্দাফাঁস হয়ে গেছে যে সুরেশ আম আদমি পার্টির কার্যকর্তা। কিন্তু সে যাই হোক না কেন, কেজরীওয়াল কোনো প্রমাণ ছাড়াই মোদীর থেকে ইস্তফা চেয়েছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2DPH169
Bengali News