ফেণী ঝড় উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের উপর থেকে চলে গেলেও রাজনৈতিক মহলে ঝড় এখনো থামেনি। শনিবার ফেণী ঝড় নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করার পরেই দুই তরফ থেকে অভিযোগের পাল্টা অভিযোগ শুরু হয়। ফেণী ঝড়ের পরিস্থিতি জানার জন্য, এবং এর সাথে কিভাবে মোকাবিলা করা হবে সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra modi ) কার্যালয় থেকে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং রাজ্যপালকে ফোন করা হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বলেন PMO থেকে শুধু পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ফোন করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে না। এমনকি তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফেণী নিয়ে রাজনীতি করারও অভিযোগ আনে।

ফেণী ঝড়ের শঙ্কা কেটে যাওয়ার পর এবার ঝড় নিয়ে শুরু হয়েছে রাজনীতি। একদিকে তৃণমূল যেমন অভিযোগ করে বলেছে, প্রধানমন্ত্রী মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ফোন করে ফেণী সম্বন্ধীয় কোন তথ্য নেননি। তেমনই আরেকদিকে, PMO তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। PMO সূত্র অনুযায়ী, ফেণী ঝড় প্রসঙ্গে মমতা ব্যানার্জীকে দুবার ফোন করার পরেও উনি জবাব দেননি।PMO সূত্র জানায় যে, PMO এর স্টাফ দুবার প্রধানমন্ত্রী মোদীর সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুবারই উনি কোন জবাব দেননি। PMO এর সূত্র জানায়, ‘ স্টাফ যখন প্রথমবার ফোন করে, তখন ওপাশ থেকে বলা হয় যে, মুখ্যমন্ত্রী সফরে আছেন, পরে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।

দ্বিতীয়বার স্টাফ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সাথে যোগাযোগ করতে চাইলে, একই কথা বলা হয়।”সংবাদ সংস্থা PTI অনুযায়ী, মমতা ব্যানার্জীর সাথে কথা না বলতে পারার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi )পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠিকে ফোন করে। এর আগে তৃণমূল কংগ্রেস ফেণী ঝড়ের বর্তমান পরিস্থিতি জানার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) যায়গায় রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির কাছে প্রধানমন্ত্রীর ফোন যাওয়ার নিন্দা করেছিল। তৃণমূল অভিযোগ করে বলেছিল যে, মোদী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সন্মান করেনি।TMC এর মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, TMC কংগ্রেস এটা নিয়ে ভাবছে না যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল কি না।

কিন্তু কোনোরকম প্রাকৃতিক বিপর্যয় অথবা অন্য কোন খারাপ পরিস্থিতিতে একমাত্র মুখ্যমন্ত্রী অথবা রাজ্য সরকারের কোন আধিকারিকই সমস্ত পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে পারে। রাজ্যপালকে ফোন করে উনি বিজেপি নেতার মতই কাজ করেছেন, প্রধানমন্ত্রীর মত না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vAl86j
Bengali News