CPIM এর মহাসচিব সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে সেই সমস্ত রিপোর্ট খারিজ করে দেন, যেখানে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গে তাঁদের দল BJP’র জমিন মজবুত করছে। তারসাথে ইয়েচুরি বলেন, ২৩ মে বামেরা চমকপ্রদ ফলাফল নিয়ে সামনে আসবে। উনি বলেন, তৃণমূল (TMC) কংগ্রেস নিজেই BJP আর RSS কে রাজ্যে প্রভাব বিস্তার করতে দিয়েছেন।
উনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা যে, CPIM পশ্চিমবঙ্গে বিজেপির সাহায্য করেছে। এই গুজব বিজেপি আর তৃণমূলের তরফ থেকে ছড়ানো হয়েছে। উনি বলেন, তাঁরা এমন বোঝাতে চাইছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি ছাড়া কোন দল নেই। কিন্তু এটা সম্পূর্ণ ভুল।
ইয়েচুরি বলেন, পরিণাম অবাক করা হবে, আর বামেরা তাঁদের ছাপ ছেড়ে যাবে। উনি বলেন, আমাদের পারফমেন্স লিওনেল মেসির মত হবে, যে নিজের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে গোলের পর গোল করে যায়। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেছিলেন, বামেরা তাঁদের ভোট ব্যাংক বিজেপিকে উপহার স্বরূপ দিয়ে বিজেপির ফায়দা করিয়ে দিচ্ছে। ইয়েচুরি মমতা ব্যানার্জীর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। উনি বলেন, দেশ তথা রাজ্যের যুব সমাজ পুরোপুরি বামেদের সাথে আছে।
ইয়েচুরি বলেন, তৃণমূল ১৯৯৮ সালে বিজেপির সাথে যত করেছিল। আর রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরেই বিজেপি তাঁদের প্রভাব বিস্তারের সুবিধা করিয়ে দেয় তৃণমূল। এরপর উনি বলেন, মানুষদের যদি স্বতন্ত্র ভাবে ভোট দিতে দেওয়া হয়, তাহলে তাঁরা শুধু বামেদেরই ভোট দেবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VwhEMo
Bengali News