বিগত কিছু সময় ধরেই বলিউডে রাজনৈতিক বায়োপিক এর ক্রেজ চলছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক বানানো হয়েছে। তবে নির্বাচন থাকার জন্য ওই সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রথমে ৫ই এপ্রিল ওই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এবার ওই সিনেমা নির্বাচনের ফলাফল বেরানোর একদিন পর ২৪ মে মুক্তি পেতে চলেছে। এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বায়োপিকের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনের সাথে যুক্ত একটি সিনেমা আসতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, ওই সিনেমা যোগী আদিত্যনাথের বায়োপিক নয়। তবে সিনেমার মুখ্য অভিনয়ে থাকা অভিনেতার পার্সনালিটি যোগী আদিত্যনাথের থেকে অনুপ্রাণিত হবে।

যোগী আদিত্যনাথের চরিত্রে কুমুদ মিশ্রা (Kumud Mishra) অভিনয় করবেন, উনি রকস্টার, জলি এলএলবি তাছাড়াও বলিউডের অনেক নামকরা সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমা উত্তর প্রদেশের বারাণসীতে হবে বলা জানা যাচ্ছে। এই সিনেমাতে একটি মুসলিম মুর্তিকারের কাহানী দেখানো হবে, যিনি কোন একটি নির্দিষ্ট ধর্ম নিয়ে থাকেন না। আর উনি মন্দিরের জন্য মূর্তি বানান।
এই সিনেমার নির্দেশক ডায়রেক্টর Zaigham Imam করবেন। কুমুদ মিশ্রাকে (Kumud Mishra) বেণারসের একটি স্থানীয় নেতার অভিনয়ে দেখা যাবে। ওনার অভিনয়ে সিএম যোগীর ঝলক দেখা যাবে। Zaigham Imam এর অনুযায়ী, সিনেমায় কাজ প্রায় শেষের দিকে আর খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2DOBpJ9
Bengali News