-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

BJP ও RSS ভারত থেকে শেষ হয়ে যাক- কাবাতে গিয়ে এমন দোয়া চাইল ভারতীয় মুসলিমের একটা দল(Viral video)।

- May 03, 2019

২০১৯ লোকসভা নির্বাচনের প্রচার শুধুমাত্র নেতা নেত্রীদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষ পর্যন্ত নিজের নিজের পছন্দের নেতা নেত্রীদের সমর্থনে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচার করছে। যেহেতু রাজনীতি দেশের ভবিষ্যত নির্ণয়ে অনেকটা বড় ভূমিকা পালন করে, তাই জনগণ সচেতন হয়ে রাজনীতিকে সঠিক দিশা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। কেউ প্রধানমন্ত্রী মোদীর জন্য গান গিয়ে প্রচার করছে তো কেউ রাহুল গান্ধীকে যুবনেতা বলে প্রচার চালাচ্ছে। তবে এখন এমন একটা ঘটনা সামনে আসছে যা খুবই দুর্ভাগ্যজনক।

আসলে এক দল ভারতীয় মুসলিম কাবাতে গিয়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন RSS এবং রাজনৈতিক পার্টি BJP এর বিনাশ হওয়ার দোয়া চাইতে দেখা গেছে। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে পৌঁছে গেছে। ধার্মিক স্থলে গিয়ে মানুষ দেশের জন্য, সমাজের জন্য, জীবজগতের জন্য, পরিবারের, নিজের জন্য শান্তি কামনার জন্য প্রার্থনা করে। ধার্মিক স্থলে গিয়ে মানুষ নিজের পাপ কার্যের জন্য ক্ষমা প্রার্থনা করে। কিন্তু কাবা থেকে যে চিত্র সামনে এসেছে তা খুবই দূর্ভাগ্যজনক। India Rag এর পাঠকদের জন্য ভিডিওটি নীচে দেওয়া হলো।

কাবা সৌদি আরবে অবস্থিত যেখানে পুরো বিশ্বের মুসলিম পৌঁছায় আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য। ভারতীয় মুসলিমদের একটা দল কাবাতে পৌঁছেছিল এবং তারা সেখানে RSS ও বিজেপির বিনাশের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় মুসলিমদের একটা দল RSS ও বিজেপির শেষ হয়ে যাওয়ার জন্য দোয়া চাইছে। দোয়া চাওয়ার জন্য ধার্মিক আয়াত জাতীয় কিছু উচ্চারণ করতেও ওই ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে। কাবা শরীফ মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে খুবই পবিত্র স্থান। সেখানে মুসলিমরা গিয়ে বিশ্বেজুড়ে শান্তি বজায় রাখার প্রার্থনা করেন। কিন্তু কাবা শরীফের মতো স্থান থেকে এমন ভিডিও সামনে আসা খুবই দুঃখজনক বলে মত অনেকের।

মুসলিমদের এই গ্রুপ তামিলনাড়ুর বলে দাবি করা হচ্ছে। এই গ্রুপে বেশিরভাগ মহিলা রয়েছেন। সৌদী আরবের কাবা পৌঁছে এই দল, ভারত দেশ, ভারতীয় সমাজের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার উল্টে ভারতের রাষ্ট্রবাদী হিন্দু সংগঠন RSS ও সবথেকে বড় পার্টি বিজেপির বিনাশ হওয়ার জন্য দোয়া চাইছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং দেশের মানুষ এনিয়ে নানান মন্তব্য শুরু করেছে। বিশিষ্ট লেখক তারেক ফতে মহাশয়ও ভাইরাল ভিডিওটি তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WpreC6
Bengali News
 

Start typing and press Enter to search