-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবর: পাকিস্তানে জঙ্গি হামলা, পাঁচ জওয়ান সমেত আট জনের মৃত্যু! আরও বাড়ছে মৃতের সংখ্যা

- May 07, 2019

পাকিস্তানের লাহোরে বড়সড় বোমা বিস্ফোরণ ঘটেছে। লাহোরের দাতা দরবার এর বাইরে হওয়া এই বোমা বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যুর খবর আসছে। এই বোমা বিস্ফোরণে ২৪ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে তিনজন এলিট ফোর্সের জওয়ান ছিল, তাছাড়া একজন প্রাইভেট গার্ড আরেকজন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এই বোমা বিস্ফোরণ দরগার বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা এলিট ফোর্সের গাড়ির পাশে হয়েছে বলে জানা যায়। এলিট ফোর্সের গাড়িকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে নেওয়া হয়েছে, এবং সমস্ত রকম ট্র্যাফিককে আটকে দেওয়া হয়েছে। এই জঙ্গি হামলার পর হাসপাতাল গুলোতে এমারজেন্সি ঘোষণা করা হয়েছে। এখন হাসপাতাল গুলোতে প্রচুর সংখ্যক ডাক্তার এবং নার্স কর্মরত অবস্থায় আছেন।

ডিআইজি  মোহম্মদ আশফাক জানান, এলিট ফোর্সের জওয়ানরা দুই নম্বর গেটে সুরুক্ষায় মোতায়েন ছিল। আর সেই এলিট ফোর্সকে নিশানা বানিয়ে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় ফোর্সের তিনজন জওয়ান, একজন প্রাইভেট গার্ড ও আরেকজন নেগরিকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2H2C2je
Bengali News
 

Start typing and press Enter to search