-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

যোগী আদিত্যনাথের হুঁশিয়ারি, ‘বাগদাদীর থেকে প্রভাবিত হয়ে বাগদিদি হতে যাবেন না” এটাই আপনার শেষ ভুল ছিল

- May 15, 2019
কলকাতায় অমিত শাহ (Amit Shah) এর রোড শোয়ে তৃণমূলের আক্রমণের পর আজ বাংলা সফরে এলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কলকাতায় ওনার জনসভার মঞ্চ ভাঙা এবং র‍্যালি বন্ধ করে দেওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নির্দেশ দিয়েছেন যে, যাই হয়ে যাক জনসভা বন্ধ করা যাবেনা। এরপরেই বারাসাতের সভা থেকে যোগী আদিত্যনাথ মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee)  হুঙ্কার দিয়ে বলেন , আমি কলকাতাতে র‍্যালি করব।

বারাসাতের মঞ্চ থেকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটাই মমতার শেষ ভুল ছিল।” যোগী আদিত্যনাথ টুইট করে লেখেন, বিজেপির থেকে ভয় পেয়ে মমতা বাংলায় বিজেপির সভা মঞ্চ ভেঙে, লেবারদের মেরে, র‍্যালি বন্ধ করিয়ে বাংলাকে কি বানাতে চাইছে? মনে রাখবেন, বাংলা ভারতের অভিন্ন অঙ্গ। উনি লেখেন, ‘ বাগদাদী থেকে প্রভাবিত হয়ে বাগদিদি হওয়ার ওনার স্বপ্ন ভারত মায়ের বীর পুত্রেরা ভেঙে দেবে।”

বারাসাতের মঞ্চ থেকে যোগী আদিত্যনাথ বলেন, মমতা সরকার দাঙ্গা ছড়াচ্ছে, এই সরকারের এক্সপায়ারি ডেট নিশ্চিত হয়ে গেছে। উনি বলেন, তৃণমূলের গুণ্ডারা অমিত শাহ এর রোড শোয়ে হামলা করেছে, আর এটাই এই সরকারের কফিনে শেষ পেরেক। এরা পরে মাথা গোঁজার যায়গা পাবেনা।

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে যোগী আদিত্যনাথ মমতা ব্যানার্জী এবং তৃণমূলকে আক্রমণ করেন। উনি বলেন, তৃণমূল যাদের সমর্থন করে, তাঁরা মূর্তি পুজায় বিশ্বাসী না। তৃণমূলের গুণ্ডারাই মূর্তি ভাঙছে, এরা পণ্ডিত ইশ্বরচন্দ্রের মূর্তি ভেঙেছে। এরা জয় শ্রী রাম স্লোগানকেও নিষিদ্ধ করতে চাইছে। দুর্গা পুজা আর সরস্বতী পুজা নিয়েও এদের চরম সমস্যা।


from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WQQbH7
Bengali News
 

Start typing and press Enter to search