-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৪২ এ ৪২ দূরের কথা, বাংলায় এবার তৃণমূল ১০ টা আসনও পাবেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

- May 06, 2019

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট প্রচারে আজ রাজ্য সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রাম ও হলদিয়াতে একটি একটি করে সভা করেন উনি। দুটো সভা থেকেই নানান ইস্যু নিয়ে তৃনমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন তিনি। এমনকি ফেণী ঝড়ের পরিস্থিতি জানার জন্য দুবার তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেন বলে জানান তিনি। কিন্তু মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের কথা চিন্তা না করে প্রধানমন্ত্রীর ফোনের জবাব দেননি বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরেকদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি উল্টে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানিনা। উনি এক্সপায়ারী পিএম। আমি ফেণী ঝড়ের রিপোর্ট নতুন প্রধানমন্ত্রীকে দেবো”

আরেকদিকে গত পরশু জয় শ্রী রাম বলার জন্য দিদির পুলিশ বিজেপির তিন কর্মীকে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। এমনকি তিনি ঝাড়গ্রামের সভা থেকে ‘জয় শ্রী রাম” স্লোগান তুলে বলেন, ‘ দিদি এবার আমাকেও গ্রেফতার করুন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে বলেন, ‘ রাজ্যের পরিস্থিতি এমনই ভয়াবহ যে, এখানে দুর্গা পূজা আর সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয়। এমনকি প্রভু শ্রী রামের নামে ধ্বনি দিলে তাঁকে গ্রেফতার করা হয়।” উনি আরও বলেন, দিদি এবার আমিও জয় শ্রী রাম স্লোগান দিলাম। আমাকেও গ্রেফতার করুন। আমি জেলে গিয়ে নিরপরাধ বিজেপি কর্মীদের সেবা করব।

ঝাড়গ্রাম সভা থেকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন। দিদি ৪২ টা আসনে প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এমনকি উনি ৪২ টি আসনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন, আমি বলছি উনি ৪২ টা তো দূরের কথা! ১০ টা আসনেও জিততে পারবেন না।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2DRgAwF
Bengali News
 

Start typing and press Enter to search