-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবর: কংগ্রেসকে বড় ঝটকা দিলেন বিখ্যাত ড্যান্সার স্বপ্না চৌধুরী! বিজেপির হয়ে প্রচার করলেন স্বপ্না।

- May 11, 2019

মাত্র ১ মাস আগের ঘটনা যখন বিখ্যাত ড্যান্সার স্বপ্না চৌধুরীর ( sapna choudhary ) রাজনীতিতে যোগদান নিয়ে কথা ওঠে এসেছিল। কংগ্রেস (Congress) দাবি করেছিল যে স্বপ্না চৌধুরী তাদের পার্টিতে সামিল হয়েছে এবং মথুরা থেকে লোকসভার টিকিটে লড়বেন। কংগ্রেস একটা যোগদান পত্র দেখিয়ে বলে যে উনি পার্টি জয়েন করেছে। যদিও কংগ্রেসের দাবির ৪৮ ঘন্টার মধ্যে স্বপ্না চৌধুরী জানান যে তিনি কংগ্রেসে যোগদান করছেন না। স্বপ্না এটাও জানিয়েছিলেন যে উনি কংগ্রেসে যোগদান করেননি এবং প্রচারের জন্যেও কোনো উদ্যোগ নেননি। স্বপ্না চৌধুরী এর ওই ঘোষণার পরেই কংগ্রেসের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছিল।

তবে এখন স্বপ্না চৌধুরী আরো একবার কংগ্রেসকে ঝটকা দিয়েছেন। আসলে স্বপ্না চৌধুরী এখন বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। স্বপ্না চৌধুরী দিল্লী থেকে নরেন্দ্র মোদী ও বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। খবর অনুযায়ী, স্বপ্না চৌধুরী এখন উত্তর পূর্ব দিল্লী থেকে মনোজ তেওয়ারির সমর্থনে বিজেপির রালিতে যোগ দিচ্ছেন। সভাতে গিয়ে ‘আপকি বার মোদী সরকার’ শ্লোগান দিয়ে জনগণকে সম্বোধিত করছেন স্বপ্না চৌধুরী।

উত্তর পূর্ব দিল্লীর কিছু কিছু সভাতে স্বপ্না চৌধুরীর সাথে সাথে সুনীল সেট্ঠিকেও দেখা যাচ্ছে। স্বপ্না চৌধুরীর এই প্রচার সবথেকে বড় ঝটকা কংগ্রেসকে দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ কংগ্রেস পার্টিতে যোগ দেওয়া অস্বীকার করার পর এখন বিজেপির হয়ে প্রচারে নেমেছেন। কয়েকদিন আগে দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, মনোজ তেওয়ারিকে নাচনবাজ বলে আক্রমন করেছিলেন। যা নিয়ে স্বপ্না চৌধুরী কেজরিওয়ালকে পাল্টা আক্রমণ করেন। কেজরিওয়ালের সভ্যতার উপর প্রশ্ন তুলে আক্রমণ করেন স্বপ্না চৌধুরী।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Jet1XL
Bengali News
 

Start typing and press Enter to search