বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) মহাজোটের নেতা, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi), ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন সমেত বিরোধীদের উপর অভিযোগ তুলে বলেন, যখন আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি শিবিরে হামলা করে, তখন এনাদের মুখ ফ্যাকাসে হয়ে যায়।
অমিত শাহ (Amit Shah) সাঁওতাল পরগণায় লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বলেন, ‘জঙ্গিরা পুলওয়ামাতে হামলা করল, তারপর ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইক করে দেখিয়ে দিলো। পাকিস্তানে ঢুকে আমাদের বীর সেনা জঙ্গিদের মেরে এলো। দেশে খুশির হাওয়া ছেয়ে গেলো। কিন্তু রাহুল এন্ড কোম্পানি, লালু এন্ড কোম্পানি, হেমন্ত এন্ড কোম্পানির মুখ ফ্যাকাসে হয়ে গেলো। কেন ভাই, মৃত জঙ্গিরা কি আপনার চাচাত ভাই? বন্ধু ছিল? না ভোট ব্যাংকের রাজনীতি করে হাত থেকে ফসকে গেলো?” অমিত শাহ রাজমহ্ল সাঁওতাল পরগণা থেকে বিজেপি প্রার্থী হেমলাল মুর্মুকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসানোর আবেদন করেন।
শাহ সভা থেকে বলেন, ‘ আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা উপড়ে ফেলব। কিন্তু ওঁরা বলে, আমরা ক্ষমতায় এলে দেশদ্রোহী আইনই তুলে দেব! রাহুল বাবা শুনে নাও, যতদিন মোদী আছে, দেশকে ভাঙার কথা যে বলবে, তাঁকে জেলে পাঠানো হবে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HeuH1g
Bengali News