আম আদমি পার্টি (AAP) এর বিধায়ক অলকা লাম্বা শুক্রবার জানান যে, AAP এর আরেক বিধায়ক অনিল বাজপেয়ী আত্ম সন্মান বাঁচানোর জন্য BJP তে নাম লিখিয়েছেন। দিল্লীর শাসক দল AAP অনিল বাজপেয়ী কে অনেকবার অপমান করেছে। আপনাদের জানিয়ে রাখি, দিল্লীর লোকসভা নির্বাচনের ঠিক আগেই AAP কে ঝটকা দিয়ে বিধায়ক অনিল বাজপেয়ী BJP তে নাম লিখিয়েছেন।
আর এরপর চাঁদনী চৌক এর AAP এর বিধায়ক অলকা লাম্বা বলেন, ‘ AAP বিধায়ক এই পদক্ষেপ নিজের আত্ম সন্মান বাঁচানোর জন্যই নিয়েছে। AAP কে এই ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিৎ।” এর আগে অলকা লাম্বা টুইট করে লেখেন, ‘AAP এর বিধায়ক আজ বিজেপিতে যোগ দিয়েছেন।

ওনার সাথে কথা হয়েছে, উনি খুব দুঃখী এবং AAP এর নেতাদের আচরণে আহত। আমি বুঝিয়েছি ওনাকে যে, আমাদের এখানে থেকেই লড়াই চালিয়ে জেতে হবে। কমপক্ষে জনতার প্রতিনিধি হয়ে তাঁদের মাঝে দাঁড়িয়ে তাঁদের জন্য কাজ করে জেতে হবে। কিন্তু উনি শুনলেন না, উনি সেই কথা এখনো ভোলেননি যে, ওনাকে সবার সামনে AAP এর নেতারা গাধা বলেছিল, আর ওনার ঔকাত নিয়ে প্রশ্ন তুলেছিল।”

AAP বিধায়ক বাজপেয়ী বলেন, উনি দল ছেড়েছেন কারণ ওনাকে দলের কেউ সন্মান দিতনা। ওনার সাথে মাঝে মধ্যেই বড় নেতারা দুর্ব্যাবহার করত, অপমান করত। সেখানে ওনার দম বন্ধ হয়ে এসেছিল। উনি এও বলেন যে, দেশের রাজধানীতে AAP এর আরও কয়েকজন বিধায়ক ঠিক ওনার মতই অবস্থার সন্মুখিন হয়েছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LhLzIn
Bengali News