মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলে, আর জঙ্গিদের আশ্রয়দাতাদের হুঁশিয়ারি দেয়, তখন পাকিস্তানে বসে থাকা প্রধানমন্ত্রী ইমরান খানের ঘাম ছুটে যায়। ইমরান শুধু ভাবে, এই ভারত বুঝি আবার পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিলো। এটাই আমাদের স্বাভিমান।” শনিবার বিজেপির প্রার্থী অরুন সাগরের সমর্থনে আয়োজিত একটি জনসভাকে সম্বোধিত করার সময় উনি এই কথা বলেন।
উনি বলেন, নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে একদিকে দেশে জনকল্যাণ মুখি প্রকল্প চলছে, আরেকদিকে দেশের সুরক্ষাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের সুরক্ষাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার কাজ করেছে মোদী সরকার। প্রথমে পাকিস্তানি সেনা ভারতীয় সেনাদের মাথা কেটে দিল্লি পাঠাতো, চীন ভারতের সীমান্তে ঢুকে যেত, কিন্তু আজ সশক্ত ভারত, সুরক্ষিত ভারত, সমৃদ্ধ ভারত, শ্রেষ্ঠ ভারত ২১ শতাব্দীর ভারত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে।

২০০৪ এ বেজপির নেতৃত্বাধীন সরকার খমতাচ্যুত হওয়ার আগে পর্যন্ত নকশালবাদ, আলগাওবাদ, সন্ত্রাসবাদ নুন্যতম ছিল। কংগ্রেস শাসনে একদিকে যেমন দুর্নীতি বেড়েছিল, তেমনই আরেকদিকে নকশালবাদ, আলগাওবাদ আর সন্ত্রাসবাদ চরম সীমায় পৌঁছে ছিল। কংগ্রেসের কুসাশন ২০১০ পর্যন্ত চলেছিল।
২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে বিজেপির সরকার যখন গঠন হয়, তখন দেশের ২৭০ টি জেলা নকশালবাদ আর আলগাওবাদের দখলে ছিল। সন্ত্রাসবাদিদের গতিবিধি চরম সীমায় পৌঁছে গেছিল। মোদীর জন্য আজ দেশে নকশালবাদ, আলগাওবাদ মাত্র পাঁচ থেকে ছয় জেলাতে সীমিত হয়ে আছে। আপনার সবার ভোট পেয়ে কেন্দ্রে আবার নরেন্দ্র মোদীর সরকার গঠন হবে, আর তারপর দেশ থেকে সন্ত্রাসবাদ, নকশাল আর আলগাওবাদীরা সম্পূর্ণ নিকেশ হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, পাঁচ বছর পর্যন্ত না থেমে, না ঝুঁকে দেশের মধ্যে কোন জাতি, কোন ধর্মকে প্রাধান্য না দিয়ে মহিলা, কৃষক, যুবক, গ্রাম, গরীবের জন্য আর সমাজের প্রতিটি মানুষের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই কাজ হয়েছে, আজ তাঁর পরিণামেই সব যায়গা থেকে মোদী-মোদী আওয়াজ ভেসে আসে।
বিজেপি উন্নয়ন, সুশাসন এর এজেন্ডা নিয়ে চলে। আরেকদিকে সপা-বসপা যত আর কংগ্রেস সন্ত্রাসবাদ, আলগাওবাদ, দুর্নীতি নিয়ে চলে। আর এটার জলজ্যান্ত প্রমাণ হল কংগ্রেসের ঘোষণা পত্র।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2W9hXOH
Bengali News