ছত্তিসগড়ে নকশাল প্রভাবিত বীজাপুর জেলায় নকশালিরা পুলিশের জওয়ানের উপর হামলা করে। ওই হামলায় দুই পুলিশ জওয়ান শহীদ হয়েছেন, আর এক গ্রামবাসী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। বীজাপুর জেলার পুলিশ আধিকারিকেরা শনিবার জানায়, জেলার পামোড় থানা এলাকায় নকশালিরা পুলিশ জওয়ানের উপর হামলে করেছে। হামলায় পুলিশ জওয়ান অরবিন্দ মিজ এবং সুক্কু হপকা শহীদ হয়েছে, এবং এক গ্রামবাসী আহত হয়েছেন।
পুলিশ আধিকারিক জানান, পামোড় থানা এলাকার অন্তর্গত তোংগুডা শিবির থেকে অরবিন্দ মিজ এবং সুক্কু হপকা এক গ্রামবাসীর সাথে মোটর সাইকেল করে টিপ্পাপুরমের দিকে গেছিলেন। যখন ওনারা ফেরত আসছিলেন, তখন তোংগুডার আশেপাসে মাওবাদীরা তাঁদের উপর হামলা চালায়। ওই হামলায় দুই পুলিশ অফিসার শহীদ হন, এবং গ্রামবাসী গুরুতর আহত হন।

পুলিশ আধিকারিকেরা জানায়, এই হামলা করার পর নকশালিরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পাওয়ার পড়েই পুলিশ দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে গ্রামবাসীদের সহায়তায় শহীদ জওয়ানদের দেহ এবং আহত গ্রামবাসীকে উদ্ধার করা হয়। আহত গ্রামবাসীকে চরেনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে বলে জানায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2PzmsiW
Bengali News