আজ ২০ জুন, আজকের দিনেই পরিকল্পিত পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ। আজ থেকে ৭৩ বছর আগে ১৯৪৭ সালের ২০ জুন তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর নিজের ঘর তথা নিজ রাজ্য। এমনিতে একসময় পুরো বঙ্গপ্রদেশ বাঙালি হিন্দুদের জন্য পুণ্যভূমি ছিল। তবে বার বার ইসলামিক আক্রমন ও ধীরে ধীরে জনসংখ্যার বিন্যাসের পরিবর্তন ঘটে বঙ্গপ্রদেশে।
১৯৪৬ এর দিক থেকে কট্টরপন্থী ইসলামিক উন্মাদীরা বঙ্গপ্রদেশকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করে। এই জন্য তারা লাগাতার প্রচার চালাতে থাকে। তবে ১৯৪৬ সালে বাঙালি হিন্দুরা যে সাম্প্রদায়িক হিংসার শিকার হয় তার স্মৃতি তারা ভোলেনি। এমনিতেই সুরাবর্দীর শাসনে বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হতো।
কলকাতা, নোয়াখালীর ঘটনা হিন্দুদের কাঁপিয়ে তোলে। হিন্দুরা বুঝতে পারে ইসলামিক উন্মাদীদের সাথে থাকলে জাতির অস্থিত শেষ। তাই বাঙালিরা কট্টর ইসলামিক উন্মাদীদের থেকে জাতিকে বাঁচাতে বঙ্গপ্রদেশ ভেঙে পশ্চিমবঙ্গ করার দিকে ঝুঁকতে থাকে। যার নেতৃত্ব দেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী।
প্রবল প্রচেষ্টার পর ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করে এক বাংলাকে ভারতে রাখতে সক্ষম হন শ্যামাপ্রসাদ মুখার্জী। আম্বেদকর সহ ভারত জুড়ে বিভিন্ন বিশেষজ্ঞরা বাংলা ভাগের সমর্থন করেন। বলা হয় ৯৮.৬% বাঙালি হিন্দু ছিল বাংলা ভাগের পক্ষে। কারণ এই ভাগ না হলে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হতো বাঙালি হিন্দু সমাজকে, যা হিন্দুদের জন্য নরক ছাড়া অন্য কিছুই না। তাই শেষমেষ বঙ্গীয় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠদের সমর্থনে তৈরি হল বাঙালি হিন্দুদের নিজের ঘর পশ্চিমবঙ্গ। সেই সাথে ভেঙে গেলে পুরো বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখা উন্মাদী কট্টরপন্থীদের স্বপ্ন।
from India Rag https://ift.tt/2ClDrTb
Bengali News