-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভোট ব্যাংক কায়েম রাখতে, মুসলিম উপমুখ্যমন্ত্রী এবং ইসলামিক ব্যাংক খোলার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

- April 05, 2019

ধর্ম নিয়ে রাজনীতি শুধু বিজেপিই করে, বাকিরা সবাই সাধু। এরকমই অভিযোগ করে আসে বিজেপি বিরোধী দল গুলো। কিন্তু খতিয়ে দেখলে দেখা যায়, বিজেপি না, ওরাই ধর্ম নিয়ে বেশি রাজনীতি করে। তেমনই একটি দৃষ্টান্ত সৃষ্টি করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ভোট ব্যাংকের খাতিরে শুক্রবার সগর্বে ঘোষণা করেন যে, অন্ধ্রে তেলেগু দেশম পার্ট আবার ক্ষমতায় আসলে মুসলিমকে উপ-মুখ্যমন্ত্রী বানানো হবে। এবং রাজ্যে শুধু মুসলিমদের জন্য ইসলামিক ব্যাংক খুলে দেওয়া হবে। তেলেগু দেশম পার্টির সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শুক্রবার একটি নির্বাচনি জনসভায় এই ঘোষণা করেন।

অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভা নির্বাচন ও হচ্ছে। এইবার অন্ধ্রপ্রদেশে চার দলের মধ্যে লড়াই হতে চলেছে। টিডিপি এর সামনে সবথেকে বড় সমস্যা হয়ে উঠে আসছে জগন রেড্ডি। রেড্ডির দলের জনসমর্থন দিনদিন বেড়েই চলেছে।

তাছাড়াও অভিনেতা পবন কল্যাণ এর দল জন সেনার সাথে মায়াবতীর দল জোট ঘোষণা করে চন্দ্রবাবুর সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। কংগ্রেসের সাথে টিডিপিএর জোট হয়নি। তারফলে দুটো দলই আলাদা আলদা ভাবে নির্বাচনে লড়াই করছে। বিজেপিও অন্দ্রপ্রদেশে একা নির্বাচনে লড়ছে। আপনাদের জানিয়ে রাখি, ২০১৪ এর বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট করে টিডিপি ক্ষমতায় এসেছিল।

আরেকদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ প্রথমবার নির্বাচনে লড়ছে। আর তিনি এমন এক আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন, যেখানে ১৯৮৫ থেকে টিডিপি জয়ের মুখ দেখেনি।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Uiq8eE
Bengali News
 

Start typing and press Enter to search