-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রচারে বেড়িয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী, কেড়ে নেওয়া হল মোবাইল ও নগদ টাকা

- April 05, 2019

ইন্ডিয়া রাগ ডেস্কঃ শুক্রবার প্রচারে বেড়িয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শুক্রবার প্রচার সেরে ইটাহারের শ্যামাপল্লী এলাকায় একটি বিজেপি কর্মীর বাড়িতে থাকার কথা ছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। সেখানেই দুষ্কৃতীরা ওনার উপর হামলা চালায়।

শুধু বিজেপি প্রার্থী না, আক্রমণ করা হয় ওনার গাড়ির চালক রিঙ্কু বর্মণের উপরেও। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে হাজির হয় ইটাহার থানার পুলিশ। পুলিশ আসার পরেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় শাসক দল তৃণমূলকেই দায়ী করে বিজেপি কর্মী জ্যোতিষ সরকার।

শুক্রবার হরিরামপুরের বাস স্ট্যান্ডে বিজেপির একটি পথসভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বালুরঘাট বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার এবং জেলার অন্যান্য নেতৃত্বরা।

সেখানে সভা শেষ করে রাতের বেলায় ইটাহারে যান বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। রাতে বিজেপি কর্মী জ্যোতিষ সরকারের বাড়িতে থাকার কথা ছিল ওনার। অভিযোগ বিজেপি প্রার্থীর গাড়ি পিছু করে একদল বাইক বাহিনী আসে। প্রথমে তাঁদের ভয় দেখানো হয়, পরে শুরু হয় মারধর। শুধু মারধরই না, চালানো হয় লুঠপাট! বিজেপি প্রার্থী এবং গাড়ির চালকের থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল এবং নগদ টাকা।

তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বিজেপির প্রার্থী এবং গাড়ির চালককে কোনরকমে উদ্ধার করে বিজেপির কর্মীরা। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা যায়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2FUWH8f
Bengali News
 

Start typing and press Enter to search