-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ দলীয় প্রার্থীর বাড়িতে আয়কর হানার পর ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী!

- April 04, 2019

এর আগে সারদার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্নায় বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ওনার ওই ধর্নাকে সমর্থন করে রাজ্যে এসে ওনার ধর্নায় যোগ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবার চন্দ্রবাবুর দলের প্রার্থীর বাড়িতে আয়কর বিভাগের হানার জন্য ধর্নায় বসলেন চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আয়কর বিভাগের তল্লাশির বিরুদ্ধে মুখ খুলেছেন। টিডিপির প্রার্থী আর সমর্থকদের উপর আয়কর বিভাগের তল্লাশির বিরুদ্ধে চন্দ্রবাবু নাইডু বিজয়ওয়াড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পথ অনুসরণ করে ধর্নায় বসেছেন।

বুধবার আয়কর বিভাগ টিডিপি এর প্রার্থী পুত্তা সুধাকর যাদব এর বাড়িতে হানা দিয়েছিল। যাদব এই ঘটনাকে নির্বাচনী ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। উনি বলেন, ‘আমার কাছে লুকানোর জন্য কিছু নেই, আমি এবং আমার কোম্পানি সমস্ত কর দিয়ে দিয়েছি।”

আয়কর বিভাগের হানার পর সাংসদ সি.এম রমেশ ঘটনাস্থলে পৌঁছান আর উনি আধিকারিকদের জিজ্ঞাসা করেন, কেন্দ্র সরকারকি টিডিপি কে নিশানা বানানোর জন্য আয়কর দফতরকে পাঠিয়েছে? কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই কোন বিরোধী নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেই তাঁরা সেটাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দেন।

চুরি, তছরুপের প্রমাণ থাকা স্বত্বেও কোন নেতার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে সেটা রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে যাচ্ছে। নিজেদের বাঁচানোর জন্য তাঁরা কেন্দ্র সরকারের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আর তদন্তকে বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। চোরের সমর্থনে রাস্তায় নেমে মিছিল, ধর্নাও দেওয়া হচ্ছে। আর এই জন্যই তাঁরা দুর্নীতি বিরোধী মোদী সরকারকে কেন্দ্র থেকে হটানোর পরিকল্পনা নিচ্ছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2G10X7A
Bengali News
 

Start typing and press Enter to search